T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2020
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৩৯
মোট প্রশ্ন
৩৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

কোন বানানটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুজ্জটিকা
সমাধান
শুদ্ধ বানান কুজ্জটিকা; যার অর্থ কুয়াশা, কুহেলিকা।
২

'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয় কাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সমাধান
'যুগসন্ধিক্ষণের কবি' বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। 'ছন্দের জাদুকর' সত্যেন্দ্রনাথ দত্ত, 'মুসলিম রেনেসাঁর কবি' ফররুখ আহমদ। কায়কোবাদের প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী।
৩

কাজটা ভালো দেখায় না-এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মকর্তৃবাচ্য
সমাধান
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয়। যেমন- কাজটা ভালো দেখায় না। বাঁশি বাজে এ মধুর লগনে।
৪

নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছাপা + খানা
সমাধান
'খানা' প্রত্যয় যোগে গঠিত বিদেশি তদ্ধিত প্রত্যয়- ছাপা + খানা = ছাপাখানা, চিড়িয়া + খানা = চিড়িয়াখানা। √জন + অক = জনক, √কাঁদ + না = কাঁদনা > কান্না, √রাঁধ + উনি = রাঁধনি > রাঁধুনি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
৫

'প্রদীপ নিভে গেল' বাক্যটি কোন কালের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাধারণ অতীত
৬

মৌলিক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গোলাপ
সমাধান
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি।
৭

"সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা" এ বাক্যে 'ঔষধ' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মকারকে শূন্য
সমাধান
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। যেমন- সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। এ বাক্যে 'ঔষধ' শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি।
৮

খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অবেলা
সমাধান
'অবেলা' শব্দটি বাংলা 'অ' উপসর্গযোগে গঠিত। অন্যদিকে 'অপমান' ও 'অতিশয়' শব্দটি সংস্কৃত 'অপ' ও 'অতি' উপসর্গযোগে গঠিত।
৯

কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মা শিশুটিকে হাসান
সমাধান
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন- মা শিশুটিকে হাসান।
১০

Javed truly wanted to serve in the position no one else wanted; his enthusiasm was—.

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
sincere
সমাধান
যে কাজটি অন্য কেউই করতে চায়নি, সেটি জাবেদ প্রবল আগ্রহের সাথে করতে চেয়েছে। সুতরাং কাজটির ব্যাপারে আন্তরিকতা প্রকাশ পেয়েছে। তাই সঠিক উত্তর অপশন (d) sincere (আন্তরিক বা অকৃত্রিম)। অন্য অপশনগুলো বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন- counterfeit অর্থ কপট, negated অর্থ অকার্যকর করা এবং convoluted অর্থ জট পাকানো।
সম্পর্কিত পরীক্ষা
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) ইলেকট্রিশিয়ান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৮-১৫ 50 মিনিট · ৮০ প্রশ্ন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রেবাংলা) সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১১ 60 মিনিট · ৫৫ প্রশ্ন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪ 45 মিনিট · ৬৮ প্রশ্ন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮ 30 মিনিট · ৫০ প্রশ্ন বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭ 30 মিনিট · ৫০ প্রশ্ন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড পেট্রোবাংলায় সহকারী ব্যবস্থাপক (জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৩ 30 মিনিট · ৪৩ প্রশ্ন
সব পরীক্ষা