বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)-এর প্রমোশন অফিসার/এক্সটেনশন অফিসার/অন্যান্য পদ (১৮.০৬.২০২১)
2021
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৭১
মোট প্রশ্ন
৭১
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
'যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি ।' চরণটির রচয়িতা -
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস। উপন্যাসে অমিত ও লাবণ্যের প্রেমের মাধ্যমে রোমান্টিক ও ক্লাসিক ধারার দ্বন্দ্ব ওঠে এসেছে। উল্লিখিত চরণগুলো এ উপন্যাসের সর্বশেষ কবিতার শেষ অংশ। তা ছাড়া আরও কিছু উপন্যাস- চোখের বলি, যোগাযোগ, দুইবোন, নৌকাডুবি, গোরা, ঘরে-বাইরে।
২
'চিত্রা' রবীন্দ্রনাথের একটি -
উত্তর
কাব্যগ্রন্থ
সমাধান
'চিত্রা' (১৮৯৬) রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত 'দুই বিঘা জমি' কবিতাটি এ কাব্যের অন্তর্ভুক্ত। তার বিখ্যাত আরও কিছু কাব্যগ্রন্থ- গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী, সৃশ্যরিতা, চৈতালি, পুনশ্চ। তার নাটক- ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। প্রবন্ধ- আত্মপরিচয়, সভ্যতার সংকট, পঞ্চভূত।
৩
বাংলা সাহিত্যে 'বীরবল' ছদ্মনাম কার?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী লিখতেন 'বীরবল' ছদ্মনামে। অন্যদিকে সুকান্ত ভট্টাচার্যকে 'কিশোর কবি' এবং মুকুন্দ দাসকে বলা হয় 'চারণ কবি'। 'মীর আবদুস শাকুর আল মাহমুদ' হলো আল মাহমুদের প্রকৃত নাম।
৪
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ -
উত্তর
পদ্মরাগ
সমাধান
'পদ্মরাগ' উপন্যাসটির রচয়িতা রোকেয়া সাখাওয়াৎ হোসেন। তার রচনাগুলো : উপন্যাস-সুলতানার স্বপ্ন। গদ্যগ্রন্থ- মতিচূর, অবরোধবাসিনী। অন্যদিকে 'রক্তরাগ' গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ।
৫
'একুশে ফেব্রুয়ারি' কী ধরনের রচনা?
উত্তর
কবিতা সংকলন
সমাধান
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩)। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে ২২ জন লেখকের রচনা রয়েছে।
৬
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র—
উত্তর
Stop Genocide
সমাধান
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র 'স্টপ জেনোসাইড' (Stop Genocide)-এর পরিচালক জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'এ স্টেট ইজ বর্ণ' (A State is born)-এর পরিচালকও জহির রায়হান।
৭
বাংলা ভাষার বয়স কত?
উত্তর
প্রায় ১০০০ বছর
সমাধান
আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব-ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতিকুমার, জর্জ আব্রাহাম গ্রিয়ারসনসহ অধিকাংশ পণ্ডিত দশম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি বলে মনে করেন। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম শতাব্দীতে এ ভাষার জন্ম। অন্যদিকে ২৫০০ বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম, যে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব।
৮
মানুষের ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে প্রথম অভিহিত করেন কে?
উত্তর
রাজা রামমোহন রায়
সমাধান
মানুষের ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা গদ্য ও যতিচিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৯
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়—
উত্তর
সাধু ভাষারীতিতে
সমাধান
সাধু ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। অন্যদিকে, প্রতিটি ভাষা একেকগুলো ভাষারূপের সমষ্টি, যেগুলো নানা অঞ্চলে বলা হয়ে থাকে এবং এদের মধ্যে কমবেশি পার্থক্য বিদ্যমান; এদের আঞ্চলিক উপভাষা বলে। সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে সামাজিক উপভাষা বলে।
১০
ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
উত্তর
ভাষার বিশ্লেষণ
সমাধান
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ (বি + আ + √কৃ + অন)-এর প্রধান কাজ ভাষার বিশ্লেষণ।
সম্পর্কিত পরীক্ষা
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সেকশন ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৬-১৯
50 মিনিট
· ৭৮ প্রশ্ন
সরকারি কর্মচারী হাসপাতাল মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৭-০৭
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর প্রটোকল অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৭-১৫
60 মিনিট
· ১০০ প্রশ্ন
বাংলাদেশ নৌবাহিনী উচ্চমান সহকারী/স্টোর হাউজম্যান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৮-১৪
50 মিনিট
· ৮০ প্রশ্ন
বাংলাদেশ নৌবাহিনী অদক্ষ শ্রমিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৮-১৪
50 মিনিট
· ৮০ প্রশ্ন
বাংলাদেশ নৌবাহিনী স্টোরম্যান নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৮-০৭
60 মিনিট
· ৭৯ প্রশ্ন
সব পরীক্ষা