উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
অবরোধবাসিনী
'অবরোধবাসিনী' বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না নিয়ে এ গ্রন্থের কাহিনি রচিত। সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলমান পরিবারে পর্দার নামে অবরোধের অমানবীয় ঘটনার ৪৭টি চিত্র তুলে ধরেছেন গ্রন্থটিতে। মাসিক 'মোহাম্মদী'র মহিলা পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। ১৯৩১ সালে 'অবরোধবাসিনী' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।