T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

Bangladesh Italian Marble works Limited Vs Government of the People's Republic of Bangladesh is popularly known as the—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর: Fifth Amendment Case
পুরান ঢাকার পাটুয়াটুলীতে অবস্থিত এক সময়ের মুন সিনেমা বর্তমানে মুন শপিং কমপ্লেক্সের মালিকানা ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. কোম্পানির। মুক্তিযুদ্ধের পর এ সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সেনাসশাসক জিয়াউর রহমানের এক সামরিক ফরমানে বলা হয় সরকার কোনো সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। ৬ এপ্রিল ১৯৭৯ জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৭ সালের ১৭ আগস্ট থেকে ৫ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনকালের সব আদেশ, ঘোষণা ও দন্ডাদেশ বৈধ বলে অনুমোদন করা হয়। এ প্রেক্ষাপটে ২০০০ সালে এসে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. পঞ্চম সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করে। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট ২০০৭ সালের আগস্টে পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে। পরে ২০১০ সালে সুপ্রিম কোর্টো এ রায় বহাল রাখে ও মুন সিনেমা হল ইতালিয়ান মার্বেল কোম্পানিকে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ফটোকার্ড
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফটোকার্ড শেয়ার করে বন্ধুদের কুইজে অংশ নিতে বলুন