বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
২
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সকল ক্ষমতার মালিক জনগণ'?
সঠিক উত্তর
অনুচ্ছেদ-৭।
৫
ছায়া মন্ত্রিসভা (Shadow Cabinet) কী?
সঠিক উত্তর
ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের সদস্যদের নিয়ে গঠিত একটি মন্ত্রিসভা, যেখানে বিরোধী দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমালোচনা করেন এবং বিকল্প নীতি, বাজেট, আইন ও কর্মসূচি তুলে ধরেন। এটি মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্রে প্রচলিত।
৬
সামাজিক অধিকার:
সঠিক উত্তর
জীবন ধারণের অধিকার; সম্পত্তির অধিকার; চলাফেরা, সমাবেশ ও সমিতি করার অধিকার; ধর্ম চর্চার অধিকার; শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার; পরিবার গঠনের অধিকার; কর্মলাভের ও সামাজিক অর্থনৈতিক সুবিচারের অধিকার; চিন্তা মতামত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার অধিকার; ভাষা ও সংস্কৃতির অধিকার।
৭
রাজনৈতিক অধিকার:
সঠিক উত্তর
বসবাসের অধিকার; ভোট দানের অধিকার; আবেদন করা ও সরকারের সমালোচনা করার অধিকার; প্রবাসে নিরাপত্তা লাভের অধিকার; সরকারী চাকরি লাভের অধিকার।
৮
স্বাধীন বিচার বিভাগ যাত্রা শুরু করে কবে?
সঠিক উত্তর
১ নভেম্বর, ২০০৭।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
১৯ নভেম্বর, ১৯৯৫ বিচার বিভাগ পৃথকীকরণের জন্য মামলা করেন সাব জজ মোহাম্মদ মাজদার হোসেন ও ৪৪০ জন বিচারক। বহুল আলোচিত 'মাজদার হোসেন বনাম বাংলাদেশ' মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশনায় ২১৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে বিচার বিভাগ পৃথক হয়।
৯
রেগুলেটরি রিফরমস কমিশন (Regulatory Reforms Commission) কবে গঠিত হয়?
সঠিক উত্তর
৩০ অক্টোবর, ২০০৭।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
দেশের অপ্রয়োজনীয়, পুরনো ও জটিল বিধিবিধান সংস্কার করে সেগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য এটি গঠিত হয়।
১০
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার অযোগ্যতাগুলো কী কী?
সঠিক উত্তর
কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হইবেন না যদি- ক) কোন উপযুক্ত আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করেন। খ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর অব্যাহতি লাভ করিয়া না থাকেন। গ) তিনি কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন। ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন ২ বৎসরকাল কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
অনুচ্ছেদ ৬৬ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার অযোগ্যতাগুলো বর্ণিত হয়েছে।