১
‘নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি’—উক্তিটি কার?
উত্তর
ই. এম. হোয়াইট
সমাধান
ই. এম. হোয়াইট একজন ব্রিটিশ রাষ্ট্র বিজ্ঞানী। তিনি পৌরনীতির এই সংজ্ঞা প্রদান করেন।
২
এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি?
উত্তর
পলিটি
সমাধান
Polity ব্যবস্থায় শিক্ষিত নাগরিকরা ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে।
৩
মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কী?
উত্তর
কংগ্রেস
সমাধান
মার্কিন আইন সভা দ্বিকক্ষবিশিষ্ট—সিনেট ও হাউজ।
৪
ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর
মন্টেস্কু
সমাধান
ক্ষমতা পৃথকভাবে রাখা উচিত—এই মত দেন মন্টেস্কু।
৫
‘শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি’—উক্তিটি কার?
উত্তর
টি. এইচ. গ্রিন
সমাধান
গ্রিনের মতে রাষ্ট্র গঠনে ইচ্ছা গুরুত্বপূর্ণ।
৬
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর
সার্বভৌমত্ব
সমাধান
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান চারটি। যথা : ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এর মধ্যে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ক্ষমতা তাই এটি রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান।
৭
ল্যাটিন শব্দ ‘সিভিটাস’ এর অর্থ—
উত্তর
নগর-রাষ্ট্র
সমাধান
ল্যাটিন শব্দ সিভিটাস / Civitas এর অর্থ হলো নগর / শহর। এর সাথে সম্পর্কিত প্রশাসনিক বা রাজনৈতিক কাঠামো বোঝাতে ব্যবহৃত হয়।
৮
“যে লোক সমাজের সদস্য নয় সে হয় দেবতা, না হয় পশু”—এই উক্তিটি কার?
উত্তর
এরিস্টটল
সমাধান
সত্য লোক মানুষ সমাজে বাস করেন। এর প্রেক্ষিতে গ্রিক দার্শনিক এরিস্টটল উক্ত উক্তিটি করেন।
৯
এরিস্টটলের মতে রাজতন্ত্রের বিকৃতরূপ কোনটি?
উত্তর
স্বৈরতন্ত্র
সমাধান
রাজতন্ত্রে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে রাজার হাতে। রাষ্ট্রীয় শাসন তার বংশগতির মাধ্যমে হস্তান্তর হয়। এরিস্টটলের মতে স্বৈরতন্ত্র হলো রাজতন্ত্রের বিকৃতরূপ।
১০
যুক্তরাজ্যের আইন সভার নাম কী?
উত্তর
পার্লামেন্ট
সমাধান
যুক্তরাজ্যের আইনসভা নাম পার্লামেন্ট। এটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা। এর উচ্চকক্ষ হাউজ অব লর্ডস এবং নিম্নকক্ষ হাউজ অব কমন্স।