১
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?
উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সমাধান
এখানে সঠিক উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ এটি মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহাসিক আত্মজীবনীমূলক কারাগারের ডায়রি, যা পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
২
কোনটি প্রাচ্যের নদী-তীরবর্তী সভ্যতা?
উত্তর
সিন্ধু সভ্যতা
সমাধান
সিন্ধু সভ্যতা ছিল একটি প্রাচীন নদী তীরবর্তী সভ্যতা।
৪
বাংলা সনের প্রবর্তন কে?
উত্তর
সম্রাট আকবর
সমাধান
সম্রাট আকবর ১৫৫৮ খ্রিষ্টাব্দে বাংলা সনের প্রবর্তন করেন। তবে বাংলা সন গণনা করা হয় ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে অর্থাৎ আকবরের সিংহাসন আরোহণের দিন থেকে।
৬
ভারত বিভাগের পূর্বে স্বাধীন যুক্তবাংলা আন্দোলনের নায়ক ছিলেন-
উত্তর
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সমাধান
ভারতবর্ষ ভাগ হয়ে যখন ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের সূচনা হচ্ছিল তখন তিনি স্বাধীন যুক্তবাংলার ধারণা তুলে ধরেন।