বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করুন।
সঠিক উত্তর
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূলে রয়েছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, তবে এটি প্রায়ই অসহিষ্ণুতা, ব্যক্তিকেন্দ্রিকতা এবং সংঘাতময় রাজনীতির দ্বারা প্রভাবিত হয়।
২
সেকেন্ড রিপাবলিক কী? বাংলাদেশের প্রেক্ষাপটে সেকেন্ড রিপাবলিক ব্যাখ্যা করুন।
সঠিক উত্তর
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মাধ্যমে যে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তাকে অনেকে 'দ্বিতীয় প্রজাতন্ত্র' বা 'সেকেন্ড রিপাবলিক' হিসেবে অভিহিত করছেন।
৩
জুলাই জাতীয় সনদ কী? জুলাই জাতীয় সনদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।
সঠিক উত্তর
২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জাতীয় ঐকমত্য বা রূপরেখা তৈরি হয়েছে, তাকেই জুলাই জাতীয় সনদ হিসেবে অভিহিত করা হচ্ছে। এটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
৪
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাভারের জিরানিতে অবস্থিত। এটি ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এটি সরকারি অর্থায়নে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি বোর্ড অব গভর্নরের অধীনে এটি পরিচালিত হয়।
৫
Rural Development Academy (RDA) কোথায় এবং কবে স্থাপিত হয়?
সঠিক উত্তর
RDA ১৯৭৪ সালের ১৯ জুন বগুড়ায় শেরপুরে স্থাপিত হয়। এটি পল্লী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করে।
৬
ASA (Association for Social Advancement) এর প্রতিষ্ঠাতা কে, প্রতিষ্ঠা সাল কত এবং এর বিশেষত্ব কি?
সঠিক উত্তর
প্রতিষ্ঠাতা: মো. সফিকুল হক চৌধুরী; প্রতিষ্ঠা সাল: ১৯৭৮; বিশেষত্ব: বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।
৭
এনজিও বিষয়ক ব্যুরো কবে প্রতিষ্ঠিত হয় এবং এটি কার অধীনে পরিচালিত হয়?
সঠিক উত্তর
বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ।