উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
হজ তিন প্রকার: ১. ইফরাদ: শুধু হজের ইহরামের নিয়ত করে তা সম্পন্ন করলে একে 'ইফরাদ হজ' বা একক হজ বলা হয়। ইফরাদ হজ পালনের জন্য ঢাকা থেকে শুধু হজের ইহরামের নিয়ত করে মক্কায় পৌঁছার পর তাওয়াফ ও সায়ি করে ইহরাম না ছেড়ে ১০ জিলহজ হজ সম্পাদন হওয়ার পর ইহরাম ছাড়তে হয়। ২. কিরান: একই ইহরামে হজ ও ওমরাহ একত্রে সম্পন্ন করলে তাকে 'কিরান হজ' বা যৌথ হজ বলা হয়। একত্রে ইহরামের নিয়ত করে মক্কায় পৌঁছার পর প্রথমে ওমরাহর তাওয়াফ ও সায়ি করে ইহরাম না ছেড়ে সেই ইহরামেই হজ সম্পাদন করে ১০ জিলহজ ইহরাম ছাড়া। ৩. তামাত্তু: একই সফরে প্রথমে ওমরাহর ইহরামের নিয়ত করে, তা সম্পূর্ণপূর্বক হজের জন্য নতুন নতুন করে ইহরামের নিয়ত করে তা সম্পাদন করাকে 'তামাত্তু হজ' বা সুবিধাজনক হজ বলা হয়। বাংলাদেশ থেকে অধিকাংশ হাজি তামাত্তু হজ করে থাকেন। তামাত্তু হজের ক্ষেত্রে ঢাকা থেকে শুধু ওমরাহর ইহরামের নিয়ত করে মক্কা শরিফ পৌঁছে তাওয়াফ ও সায়ি করে চুল কেটে বা মাথা মুণ্ডন করে ইহরাম সমাপ্ত করা। কিরান ও তামাত্তু হজে কোরবানি দেওয়া ওয়াজিব।
সঠিক উত্তর