বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার সম্পর্কে লেখ।
সঠিক উত্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হবে বিশ্বমানের কেন্দ্রীয় গ্রন্থাগার। ধারণ-ক্ষমতা ও সুযোগ-সুবিধার দিক থেকে এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সমগ্র এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম অত্যাধুনিক গ্রন্থাগার ভবন। রোমান সাম্রাজ্যের বিখ্যাত স্থাপত্য 'কলোসিয়াম'-এর বৃত্তাকার নকশা ও স্তম্ভের সুন্দর প্রতিফলন থাকছে ভবনটির নকশায়। প্রায় ১০১.৬৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ২.৫ লাখ বর্গফুট আয়তনের ছয়তলা এই ভবনে একই সাথে ৫-৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন। ১৯৮৫ সালে চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান কেন্দ্রীয় গ্রন্থাগারটিতে মাত্র ৪৪টি আসন রয়েছে। এখানে দেশি-বিদেশি পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা জার্নাল, ক্যারিয়ার উন্নয়ন এবং সাহিত্য-সংস্কৃতিবিষয়ক প্রায় ৩ লাখ ভলিউম বইয়ের সমাহার রয়েছে।
এছাড়া অত্যাধুনিক প্রযুক্তিপ্রধান গ্রন্থাগারটিতে থাকবে ইলেকট্রনিক ওয়ার্কস্টেশন, অডিও-ভিডিও রেকর্ডিং স্টুডিও, অডিও-ভিজুয়াল কিওস্ক, ভার্চুয়াল রিয়েলিটি (VR) স্টুডিও এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) অধ্যয়ন ও গবেষণার জন্য স্থানিক গ্রন্থাগার।

২
চীন থেকে যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত সংক্ষেপে লেখ।
সঠিক উত্তর
চীন থেকে বিমানবাহিনীর জন্য ২০টি J-10CE যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। ২৫ আগস্ট ২০২৪ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। চীনের তৈরি J-10C 'ড্রাগন' চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান (Multi-role combat aircraft-MRCA)। সুপারসনিক গতির এ যুদ্ধবিমান একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। প্রায় ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে। অন্যান্য যুদ্ধবিমান ও ড্রোন এর সঙ্গে সমন্বিতভাবেও অভিযান চালাতে পারে J-10C।
১৯৭৭ সালে চীন থেকে বাংলাদেশ প্রথম যে যুদ্ধবিমান কিনেছিল এর আনুষ্ঠানিক নাম এফ-৬। বাংলাদেশ ১৯৭৩-৭৪ সালে বিনামূল্যে প্রথম যুদ্ধবিমান পায় সোভিয়েত ইউনিয়ন থেকে সেটা হচ্ছে মিগ-২১। বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর বহরে বিমান রয়েছে ২১টি। এর মধ্যে রাশিয়ার মিগ-২৯ আছে ৮টি। আর চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান আছে ৩৬টি। এছাড়াও ১৪টি ইয়াক-১৩০ বিমানও রয়েছে। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৪৪টি ড্রোন।

৩
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) সম্পর্কে বিবরণ দাও।
সঠিক উত্তর
১৬ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (SRB) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এর ফলে বিলুপ্ত হয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)। এর আগে ১০ সেপ্টেম্বর ২০২৪ জাতীয় সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) বিল, ২০২৪ পাস হয়। ১৫ সেপ্টেম্বর ২০২৪ রাষ্ট্রপতি সম্মতি দেন। ২৬ মার্চ ২০০৪ র্যাব গঠিত হয় এবং একই বছরের ১৮ এপ্রিল কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটিকে বিলুপ্তির দাবি ওঠে। ১০ ডিসেম্বর ২০২১ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও বাহিনীটির সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে ৩ অক্টোবর ২০২৪ গঠিত পুলিশ সংস্কার বিষয়ক কমিটি র্যাবের প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়নের সুপারিশ করে।
দায়িত্ব ও কার্যাবলি:
- জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন
- বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
- মাদক, সাইবার অপরাধ, গুম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
- নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার, অপহরণসহ মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
- আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ
- আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ অনুসারে উল্লিখিত অপরাধ সংক্রান্ত তদন্ত কার্যক্রম
- সরকার কর্তৃক অর্পিত আইনসঙ্গত অন্যান্য দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।

৪
উত্তরবঙ্গে প্রথম গ্যাসক্ষেত্র সম্পর্কে বিবরণ দাও।
সঠিক উত্তর
পাবনার সুজানগর উপজেলার মোবারকপুরে নতুন করে গভীর অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। 'মোবারকপুর ডিপ-১' নামে এই প্রকল্প সফল হলে তা শুধু জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াবে না, বদলে দেবে পুরো উত্তরবঙ্গের অর্থনৈতিক দৃশ্যপট। বর্তমানে সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে ৬ একর জমিতে প্রকল্পের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এটি হবে উত্তরবঙ্গের প্রথম পূর্ণাঙ্গ গ্যাস কূপ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে রিগ ফাউন্ডেশন নির্মাণ এবং ২০২৮ সালে মূল খননকাজ শুরু হবে। এর আগে ২০১৪ সালে প্রায় ৮৯ কোটি টাকা ব্যয়ে ৪.৫ কিলোমিটার গভীরতায় একটি কূপ খননের উদ্যোগ নেয় বাপেক্স। তবে ভূগর্ভে অতিরিক্ত গ্যাসচাপ এবং প্রয়োজনীয় প্রযুক্তির অভাবে নির্ধারিত গভীরতায় পৌঁছানোর আগেই কাজ বন্ধ হয়ে যায়।
৫
নতুন সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র (BOP) উদ্বোধন সম্পর্কে সংক্ষেপে লেখ।
সঠিক উত্তর
সীমান্ত সুরক্ষায় ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বিজিবির নতুন একটি Border Observation Post (BOP) ক্যাম্প উদ্বোধন করা হয়। খাগড়াছড়ির রামগড়ের ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড়, চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার সীমান্তে আগে থেকে ১২টি BOP ক্যাম্প ছিল। এটি রহমতপুর ব্যাটালিয়নের ১৩তম BOP ক্যাম্প। এর আগে ৫ অক্টোবর ২০২৫ মীরসরাইয়ের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ছোট হরিণছা BOP ক্যাম্প চালু করা হয়।
BOP-র কাজ:
- প্রতিবেশী দেশের সাথে সীমানা নিরাপত্তা রক্ষা করা।
- অবৈধভাবে সীমান্ত পারাপার বা অনুপ্রবেশ বন্ধ করা।
- মাদক, অস্ত্র ও বিভিন্ন দ্রব্য চোরাচালান আটক করা।
- দুর্গম ও নদীপথে ভাসমান জলযানের মাধ্যমে পাহারা জোরদার করা।

৬
বিদেশি বিনিয়োগে প্রথম কনটেইনার টার্মিনাল সম্পর্কে সংক্ষেপে লেখ।
সঠিক উত্তর
৩০ আগস্ট ২০২৪ চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ডেনমার্কের মায়ের্স্ক গ্রুপের প্রতিষ্ঠান APM Terminals এই টার্মিনাল নির্মাণে ৭৬ কোটি ডলার বিনিয়োগ করে। ১৭ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের এ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তির আওতায় ২২ এপ্রিল ২০২৬ লালদিয়ার ৪৯.১৫ একর জমি এপিএমকে বুঝিয়ে দেয় বন্দর কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (PPP) আওতায় ২০২৯ সালের শেষ নাগাদ টার্মিনালটির নির্মাণকাজ শেষ হবে। ২০৩০ সালে এটি চালু হবে। প্রকল্পে স্থানীয় অংশীদার হিসেবে রয়েছে কন্টিনেন্টাল সার্ভিসেস লিমিটেড।
৭
বর্তমানে দেশে স্থানীয় সরকারের স্তর কয়টি ও কী কী?
সঠিক উত্তর
বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর ৫টি। এর মধ্যে গ্রামাঞ্চলে ৩ স্তরবিশিষ্ট— প্রথম স্তর : ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর : উপজেলা পরিষদ এবং তৃতীয় স্তর : জেলা পরিষদ। আর শহরাঞ্চলে ২ স্তরবিশিষ্ট প্রথম স্তর : পৌরসভা এবং দ্বিতীয় স্তর : সিটি কর্পোরেশন।
৮
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
সঠিক উত্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৩৯(১) নং দফায় বলা হয়েছে যে, চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হইল এবং ৩৯(২)-(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়।
১০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত?
সঠিক উত্তর
৩৫ বছর