বিস্তারিত সমাধান
ফ্রি ২০টি প্রশ্নের পড়ার কোটা সমাপ্ত!
লগইন ছাড়া আপনি সর্বোচ্চ ২০টি প্রশ্ন পড়তে পারবেন।
আরও শত শত প্রশ্ন, সমাধান ও ব্যাখ্যা পড়তে চান?
আমাদের সকল প্রশ্ন ব্যাংক, ব্যাখ্যা ও মডেল টেস্টে সম্পূর্ণ অ্যাক্সেস পেতে এখনই লগইন করুন অথবা সম্পূর্ণ ফ্রিতে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
সম্পর্কিত বিষয় সমূহ
সম্পর্কিত অন্যান্য প্রশ্ন
১
Who wrote 'Banker to the poor: Battle against World Poverty'?
সঠিক উত্তর
Prof. Dr. Mohammad Yunus.
২
হায়দার আকবর খান রনো কে ছিলেন?
সঠিক উত্তর
হায়দার আকবর খান রনো ছিলেন বামপন্থী নেতা এবং কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ। তিনি একাধারে তাত্ত্বিক, বুদ্ধিজীবী এবং বহু গ্রন্থের লেখক। তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭২ সালে তিনি অন্যান্য রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে মিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী) গঠন করেন। তিনি ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
৩
রেজোয়ান সিদ্দিকী কে ছিলেন?
সঠিক উত্তর
রেজোয়ান সিদ্দিকী ছিলেন একজন সাংবাদিক ও সব্যসাচী লেখক। তিনি টাঙ্গাইল জেলার এলাসিন গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
৪
ড. মাহবুবুল হক কে ছিলেন?
সঠিক উত্তর
ড. মাহবুবুল হক ছিলেন ভাষাবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক ও গবেষক। তার জন্মস্থান ফরিদপুর জেলার মধুখালীতে। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। তিনি ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৭) লাভ করেন।
৫
ব্যারিস্টার মইনুল হোসেন কে ছিলেন?
সঠিক উত্তর
ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো 'বাংলাদেশ: বাস্তবতা ও প্রত্যাশা', 'গণতন্ত্রের সাফল্য চাহিয়াছি', 'ঝুরে দাঁড়াতে হবে', 'আমার জীবন আমাদের স্বাধীনতা', 'বাংলাদেশ: কি চেয়েছি, কি পেয়েছি', 'অবিস্মরণীয় মানিক মিয়া' প্রভৃতি।
৬
গোলাম মুরশিদ কে ছিলেন?
সঠিক উত্তর
গোলাম মুরশিদ ছিলেন একজন নন্দিত লেখক ও গবেষক। তার জন্ম বরিশালের উজিরপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা করেন এবং লন্ডনের বিবিসি বাংলা বিভাগে সাংবাদিকতা করেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ-গবেষণার মধ্যে রয়েছে 'আশার ছলনে ভুলি', 'কালান্তরে বাংলা গদ্য', 'হিন্দু সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক', 'মুক্তিযুদ্ধ ও তারপর: একটি নির্দলীয় ইতিহাস'। তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮২) ও একুশে পদক (২০২১) লাভ করেন।
৭
শিবনারায়ণ দাস কে ছিলেন?
সঠিক উত্তর
শিবনারায়ণ দাস ছিলেন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকার নকশাকার। ৬ জুন ১৯৭০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে তৎকালীন ছাত্রনেতাদের মধ্যে নানা আলাপ-আলোচনার পর পতাকার নকশা ও পরিমাপ নির্ধারণ করা হয়। এ পতাকা ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়।
৮
ফতেহ আলী চৌধুরী কে ছিলেন?
সঠিক উত্তর
ফতেহ আলী চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শেষ বর্ষের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন।
৯
জহিরুল হক কে ছিলেন?
সঠিক উত্তর
জহিরুল হক ছিলেন পঞ্চাশের দশকের জনপ্রিয় ফুটবলার। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিস্তান ও মোহামেডানের অধিনায়ক ছিলেন এবং পাকিস্তান জাতীয় দলে ১৯৬১ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত খেলেছেন। জহিরুল হক ২০০১ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান।
১০
এ জে মোহাম্মদ আলী কে ছিলেন?
সঠিক উত্তর
এ জে মোহাম্মদ আলী ছিলেন দেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল। তিনি ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার বাবা এম এইচ খন্দকার ছিলেন দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।