৩১
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান হয় কীসের মাধ্যমে?
উত্তর
তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে
৩২
ভারত ও পাকিস্তান দুটি স্বতন্ত্র রাষ্ট্র হওয়ার পেছনে কোন বিষয়টি কাজ করেছে বলে তুমি মনে কর?
উত্তর
ধর্মীয় জাতীয়তাবাদ
৩৪
রাষ্ট্রের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কোনটি?
উত্তর
সার্বভৌমত্ব
সমাধান
রাষ্ট্রের উপাদান ৪টি : ১) ভূখণ্ড, ২) জনসমষ্টি, ৩) সরকার, ৪) সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম ক্ষমতা ও স্বাধীনতা।
৩৫
মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোন তারিখে?
উত্তর
১৭ এপ্রিল ১৯৭১
সমাধান
মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
৩৬
সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর
সংসদীয় গণতন্ত্র
সমাধান
সংবিধানের দ্বাদশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য হলো সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তন।
৩৭
বাংলাদেশের রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত বছর?
উত্তর
৩৫
সমাধান
সংবিধানের অনুচ্ছেদ নং ৪৮(৪) (ক) মোতাবেক রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ৩৫ বছর বা তার বেশি বয়স।
৩৮
রাষ্ট্রের উপাদান নয়-
উত্তর
সামাজিক ন্যায়বিচার
সমাধান
রাষ্ট্রের উপাদান: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব।
৩৯
কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়?
উত্তর
আন্তর্জাতিক রাজনীতি
সমাধান
জাতীয়তাবাদের উপাদান নয় আন্তর্জাতিক রাজনীতি।