২১
জনাব আসিফ ১লা জানুয়ারী ২০২৫ নগদ ৭৫,০০০ টাকা এবং ৬০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা, বেতন প্রদান ১০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। জনাব আসিফের নগদান হিসাবের জের বের কর।
উত্তর
৫৫,০০০ টাকা
২২
প্রতিষ্ঠানে কর্মী প্রশিক্ষণের প্রয়োজন হয় যে কারণে তা হলো- i. প্রতিষ্ঠান সম্পর্কে জানা ii. দক্ষতা বৃদ্ধি iii. সর্বশেষ প্রযুক্তি জানা নিচের কোনটি সঠিক?
উত্তর
i, ii ও iii
২৩
সুজন ব্যবস্থাপক হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিজেদের মাঝে রাখে এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অধীনস্থ ব্যবস্থাপককে প্রদান করে। এক্ষেত্রে ব্যবস্থাপনার অনুসৃত নীতিটি-
উত্তর
কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীয়করণ
২৪
কমিটির রূপ হলো- i. টাস্ক ফোর্স ii. কমিশন iii. পর্ষদ/বোর্ড নিচের কোনটি সঠিক?
উত্তর
i, ii ও iii
২৬
কোন এল.সি (LC) খোলার সময় আরেকটি এল.সি কে জামানত হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর
ব্যাক-টু-ব্যাক এল.সি
২৮
ব্যবস্থাপনা প্রক্রিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য ধারাবাহিকতা কোনটি?
উত্তর
পরিকল্পনা-সংগঠন-নেতৃত্ব-নিয়ন্ত্রণ
৩০
চেক ইস্যুর তারিখ থেকে কত মাসের মধ্যে নগদায়ন করা না হলে উক্ত চেক অকার্যকর হয়?
উত্তর
৬ মাস