১১
থিওরি z-এর প্রবর্তক কে?
উত্তর
উইলিয়ামজি উচি
সমাধান
১৯৮১ সালে প্রফেসর উইলিয়ামজি উচি z থিওরি প্রবর্তন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত এবং উৎপাদনশীল কর্মী তৈরি করা সম্ভব বলে ব্যাখ্যা করা হয়। আব্রাহাম মাসলো চাহিদা-সোপানতত্ত্ব এবং ডগলাস ম্যাকগ্রেগর xy থিওরির জনক।
১২
ব্যবস্থাপনার স্তর কয়টি?
উত্তর
তিনটি
সমাধান
ব্যবস্থাপনার স্তর তিনটি একে একটি পিরামিড দিয়ে বোঝানো যায়।
১৩
সামাজিক দক্ষতা ব্যবস্থাপনার কোন স্তরে বেশি প্রয়োজন?
উত্তর
মধ্যস্তরে
সমাধান
মধ্য স্তরের ব্যবস্থাপকদের উচ্চর্তন এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ অতীব গুরুত্বপূর্ণ। উচ্চস্তর ও নিম্নস্তর ব্যবস্থাপনার সেতুবন্ধক হিসেবে মধ্যস্তরে সামাজিক দক্ষতা বেশি প্রয়োজন।
১৪
নিচের কোনটি একই সঙ্গে ভোগপণ্য ও শিল্পপণ্য?
উত্তর
তুলা
সমাধান
তুলা সরাসরি ভোক্তার ব্যবহার্য এবং শিল্পপণ্য হিসাবে বিবেচিত। পক্ষান্তরে, কাঁচামাল এবং যন্ত্রাংশ শিল্পপণ্য ও টেলিভিশন ভোগ্যপণ্য।
১৫
বাজার বলতে কি বুঝায়–
উত্তর
ক ও খ
সমাধান
একটি নির্দিষ্ট পণ্যের বাজার বলতে তার বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বোঝায়। সম্ভাব্য ক্রেতা না সৃষ্টি হলে পণ্য বাজার হারায়।
১৬
একজন সন্তুষ্ট ক্রেতা একটি কোম্পানির শ্রেষ্ঠ–
উত্তর
সম্পদ
সমাধান
একজন সন্তুষ্ট ক্রেতা কোম্পানির আয় সৃষ্টি এবং পণ্যের ভবিষ্যৎ বাজার সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই ভোক্তা সন্তষ্টি প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ সম্পদ।
১৭
আধুনিক বাজারজাতকরণের উদ্দেশ্য হচ্ছে–
উত্তর
ক্রেতা ও সমাজের সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন
সমাধান
ক্রেতার সন্তষ্টি ব্যতীত পণ্যের বাজার সৃষ্টি অসম্ভব। তাই বাজার সৃষ্টি ও মুনাফা অর্জনে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা বাজারজাতকরণের মূল উদ্দেশ্য। বাজারজাতকরণ মতবাদের মূল বিষয় ভোক্তার সন্তষ্টি।
১৮
কোন পণ্যের সাথে অতিরিক্ত একটি পণ্য বিনামূল্যে প্রদান, কোন ধরনের বাজারজাতকরণ কৌশল?
উত্তর
বিক্রয় প্রসার
সমাধান
সাময়িকভাবে কোনো কৌশল গ্রহণ করে বিক্রি বৃদ্ধি করার চেষ্টাকে বিক্রয় প্রসার বলে। যেমন, একটি কিনলে একটি ফ্রি কিংবা পণ্যের সাথে সহায়ক পণ্য ফ্রি।
১৯
নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য?
উত্তর
অদৃশ্যমানতা
সমাধান
সেবা দৃশ্যমান বা অদৃশ্যমান উভয়ই হতে পারে তবে পণ্য সর্বদা দৃশ্যমান। সেবা পরিমাপযোগ্য, পরিবর্তনশীল এবং বিভাজ্য।
২০
চীনাবাদাম কি জাতীয় পণ্য?
উত্তর
লোভনীয়
সমাধান
চীনাবাদাম একটি লোভনীয় পণ্য কারণ ক্রেতা এটি দেখামাত্র লোভের বশবর্তী হয়ে ক্রয় করেন। সুবিধা পণ্য দৈনন্দিন প্রয়োজন এবং শৌখিন পণ্য শখের বশবর্তী হয়ে ক্রয় করা হয়। অযাাচিত পণ্য ক্রেতা এড়িয়ে যেতে চান।