১১
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর
কার্ল মার্কস
সমাধান
বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস এবং তার বন্ধু এঙ্গেলস। বৈজ্ঞানিক সমাজতন্ত্র হলো বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ সামাজিক অবিচার ও নিপীড়ন থেকে দরিদ্র ও শোষিত মানুষের মুক্তি।
১২
রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে?
উত্তর
এরিস্টটল
সমাধান
গ্রিক দার্শনিক এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে পরিচিত।
১৩
‘Social Contract’ গ্রন্থের লেখক কে?
উত্তর
রুশো
সমাধান
দার্শনিক জাঁ-জ্যাক রুশো ১৭৬২ সালে Social Contract গ্রন্থ প্রকাশ করেন।
১৫
নিম্নের কোন দেশের পার্লামেন্ট এক কক্ষবিশিষ্ট নয়-
উত্তর
ভারত
সমাধান
ভারতের আইনসভার নাম সংসদ, এটি দ্বিকক্ষবিশিষ্ট।
১৬
‘The Prince’ বইটির লেখক কে?
উত্তর
ম্যাকিয়াভেলি
সমাধান
নিকোলাস ম্যাকিয়াভেলি ‘The Prince’ রচনা করেন।