জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৩-১৪
মানবিক
2013-14
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৮
মোট প্রশ্ন
১৭৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১০১
ইবন রুশদ জন্মগ্রহণ করেন—
উত্তর
কর্ডোভা
সমাধান
ইবন রুশদ ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, চিকিৎসক, দার্শনিক ও বিচারক। তিনি ১২শ শতাব্দীর একজন মহান চিন্তাবিদ ছিলেন, যাকে পশ্চিমা বিশ্ব ‘অ্যাভেরোস’ (Averroes) নামে জানে।
১০২
কানুন ফিত তিব্ব গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর
ইবনে সিনা
সমাধান
কানুন ফিত তিব্ব বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ, যেখানে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এটি ১১শ শতাব্দীতে রচিত।
১০৩
স্বল্পদৈর্ঘ্য হাস্যরস ‘গেরিলা’ এর নির্মাতা—
উত্তর
নাসির উদ্দিন ইউসুফ
সমাধান
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গেরিলা’ এর পরিচালক হচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ। মুক্তির গান ও মুক্তির কথা চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ। Stop Genocide এবং A State is Born চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান।
১০৪
মুক্তিযুদ্ধের ওপর ‘September on Jessore Road’ কবিতাটি কার লেখা?
উত্তর
এলেন গিনসবার্গ
সমাধান
মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ ১৯৭১ সালের ১৪-১৬ নভেম্বর September on Jessore Road কবিতাটি রচনা করেন। ১৯৭১ সালের ১ আগস্টের “Concert for Bangladesh” আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন।
১০৫
নিম্নের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর
অ্যাটর্নি জেনারেল
সমাধান
বাংলাদেশের সংবিধানের ৬৪নং অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের গঠন সংক্রান্ত বিধান আছে। এ ছাড়া অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন ইত্যাদি।
১০৬
ফরায়েজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
উত্তর
হাজী শরীয়ত উল্লাহ
সমাধান
হাজী শরীয়ত উল্লাহ ছিলেন বাংলার ফরায়েজি আন্দোলনের প্রবর্তক। নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমীর। ফকির মজনু শাহ ছিলেন ফকির আন্দোলনের নেতা।
১০৭
কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?
উত্তর
১৯১১
সমাধান
১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এ সময় বাংলার লর্ড ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ১৯০৫ সালে লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়।
১০৮
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর
নূরুল আমিন
সমাধান
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমিন সরকার। মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল (১৯৪৭-১৯৪৮)। লিয়াকত আলী খান ছিলেন প্রথম প্রধানমন্ত্রী (১৯৪৭-১৯৫১)। খাজা নাজিমুদ্দিন ছিলেন দ্বিতীয় গভর্নর জেনারেল (১৯৪৮-১৯৫১)।
১০৯
ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা বাংলাদেশের সংবিধানের কোন ধারায় দেয়া হয়েছে?
উত্তর
১২ ধারা
সমাধান
বাংলাদেশের সংবিধানের ১২নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিধান আছে। সংবিধানের ১১নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার, ১৩নং অনুচ্ছেদে মালিকানা নীতি ও ১৪ ধারায় কৃষক ও শ্রমিকের মুক্তির বিধান আছে।
১১০
অগাস্ট কৌঁৎ কোন দেশের নাগরিক?
উত্তর
ফ্রান্স
সমাধান
অগাস্ট কৌঁৎ ১৭৯৮ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারি ফ্রান্সের মন্টেপেলিয়ার শহরে জন্মগ্রহণ করেন। তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। অগাস্ট কৌঁৎ ১৮৩৯ সালে ‘Positive philosophy’ গ্রন্থে সর্বপ্রথম সমাজবিজ্ঞান (Sociology) শব্দটি ব্যবহার করেন।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ২০০১-০২
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৪-১৫
60 মিনিট
· ১৭৯ প্রশ্ন
সব পরীক্ষা