জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
বাণিজ্য
2006-07
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৮
মোট প্রশ্ন
৯৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
পৃথিবীর সমার্থক শব্দ
উত্তর
অখিল
সমাধান
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ : অখিল, জাহান, মেদিনী, ইলা, অবনি, অদিতি, রসা, ভূলোক, ধরাধাম। 'নদী' শব্দের সমার্থক শব্দ : সরিৎ, তটিনী, কুলবতী, গাঙ, তরঙ্গিণী, শৈবলিনী, মন্দাকিনী, প্রবাহিনী। 'স্থির' শব্দের সমার্থক : অবিচল, শান্ত, দৃঢ়, নিশ্চল।
২
যিনি বিদ্যা লাভ করেছেন' এককথায় হবে
উত্তর
কৃতবিদ্য
সমাধান
যিনি বিদ্যা লাভ করেছেন- কৃতবিদ্য; শিক্ষিত, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তিকে বলা হয় বিদ্বান; শিক্ষার প্রসারে উৎসাহদাতা- বিদ্যুৎসাহী; প্রগাঢ় পাতিত্য, মহাপণ্ডিত ব্যক্তি- বিদ্যাসাগর।
৩
দুই বা ততোধিক পদের সংযোগ বোঝাতে ব্যবহৃত বিরামচিহ্ন-
উত্তর
হাইফেন
সমাধান
হাইফেন (-)-এর ব্যবহার: বাক্যের মধ্যাকার একাধিক পদকে সংযুক্ত করতে। যেমন : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। সমাসবদ্ধ পদগুলোকে পৃথক করতে। যেমন : এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন। পাশাপাশি অবস্থিত ভিন্নার্থক বা বিপরীত শব্দের সংযোগের ক্ষেত্রে। যেমন : বাদশা-বেগম, হিন্দু-মুসলমান।
৪
'আচরণেই ইতর-ভদ্র বোঝা যায়।' এই বাক্যে 'আচরণেই' কোন কারক ও বিভক্তি নির্দেশ করে-
উত্তর
করণে ৭মী
সমাধান
'আচরণেই ইতর-ভদ্র বোঝা যায়।' অর্থাৎ আচরণের দ্বারা বা আচরণের মাধ্যমেই ইতর-ভদ্র বোঝা যায়, তাই 'আচরণেই' করণ কারকে শূন্য বিভক্তি।
৫
'তস্কর' শব্দের বিপরীতার্থক শব্দ-
উত্তর
সাধু
সমাধান
বিপরীতার্থক শব্দ : তস্কর (চোর) – সাধু, শ্রম - বিশ্রাম, শহিদ - গাজি, শত্রু - মিত্র, সংকীর্ণ - প্রশস্ত, সতুর - ধীর।
৬
ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ –
উত্তর
কড়কড়
সমাধান
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃত্যিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্তি শব্দ। 'কড়কড়' শব্দটি দ্বারা মেঘের গর্জন; বজ্রপাতের অনুকার শব্দ; কঠিন বস্তু চিবানোর অনুকার শব্দকে বোঝায়।
৭
'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ –
উত্তর
অকর্মণ্য
সমাধান
বাগধারা ও নিহিত অর্থ : অকাল কুষ্মাণ্ড (অপদার্থ, অকর্মণ্য), ইঁচড়ে পাকা (অকালপক্ব), এক ডাকের পথ (কাছাকাছি), উত্তম-মধ্যম (মারধর, প্রহার)।
৮
'বীনাবাদন বিশেষ সাধনাসাধ্য কাজ বলিয়া মনে হচ্ছে।' চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা –
উত্তর
তিন
সমাধান
প্রদত্ত বাক্যটির ভুল শব্দগুলোর শুদ্ধ রূপ : বীনাবাদন - বীণাবাদন; সাধনাসাধ্য - সাধনাসাধ্য, বলিয়া - বলে।
৯
'Blockade'এর পরিভাষা –
উত্তর
অবরোধ
সমাধান
পারিভাষিক শব্দ : Bloc = শক্তিজোট, Black money = কালো টাকা, Blueprint = প্রতিচিত্র/পরিকল্পনা, Black-out = নিষ্প্রদীপ।
১০
The boy is set on becoming a teacher. ইংরেজি বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ-
উত্তর
ছেলেটি শিক্ষক হতে বদ্ধপরিকর
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
60 মিনিট
· ১০৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা