T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2007-08
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৮
মোট প্রশ্ন
৯৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

ভাববাচ্যের উদাহরণ –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেজায় মাথা ধরেছে।
সমাধান
যে বাচে কর্ম থাকে না এবং বাক্যের অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্যের বলে। 'বেজায় মাথা ধরেছে।' বাক্যটিতে 'মাথা ধরেছে' ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়েছে। বাক্যটিতে কোনো কর্ম নেই। অনুরূপ: আমার যাওয়া হলো না। কোথা থেকে আসা হলো।
১২

কথার বিস্তার বোঝাতে যে বিরাম চিহ্ন ব্যবহৃত হয় –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ড্যাশ
সমাধান
ড্যাশ (-) এর কয়েকটি ব্যবহার : সাধারণ দুটি বাকাকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যারোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ বসে। যেমন : ঐ লোকটি - যিনি গতকাল এসেছিলেন, - তিনি আমার মামা। কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বাক্যের মধ্যে ড্যাশ বসে। যেমন : বার্ধক্য তাহাই - যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে।
১৩

'যথাশাস্ত্র' সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাধ্যকে অতিক্রম না করে
সমাধান
অনতিক্রমতা বা অনুযায়ী অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ : সাধ্যকে অতিক্রম না করে = যথাশাস্ত্র, বিধিকে অতিক্রম না করে = যথাবিধি, ইচ্ছাকে অতিক্রম না করে = যথেচ্ছা, রীতকে অতিক্রম না করে = যথারীতি।
১৪

'সৌদামিনী' শব্দের প্রতিশব্দ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিদ্যুৎ
সমাধান
সমার্থক শব্দ : সৌদামিনী - বিদ্যুৎ, অশনী, দামিনী, ক্ষণদ্যুতি, ক্ষণপ্রভা, বিজলি, শম্পা। মেঘ - বলাহক, নীরদ, জলদ, ঘন, মাহতাব, কাদম্বিনী, নীধর। সূর্য - অর্ক, আদিত্য, আফতাব, তপন, তমোহর, দিনকর, দিবাকর, রবি। চন্দ্র - চাঁদ, বিধু, সোম, নিশাকর, নিশাকান্ত, ইন্দু, শশী।
১৫

‘মোল’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মূল + আ
সমাধান
কয়েকটি শব্দের প্রকৃতি-প্রত্যয় : মনু + অ (ষ্ণ) = মানব, শিব + অ (ষ্ণ) = শৈব, শক্তি + অ (ষ্ণ) = শাক্ত, গুরু + অ (ষ্ণ) = গৌরব।
১৬

“তারা যাবে না কোথাও।” নেতিবাচক বাক্যটির অতীবাচক রূপ–

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তারা এখানে থাকবে।
সমাধান
নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর করার সময় বাক্যের অর্থ যেন অপড়িবর্তিত থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। 'তারা যাবে না কোথাও' বাক্যটির 'তারা এখানেই থাকবে' বাক্যটির অর্থগত কোনো পার্থক্য নেই।
১৭

উপসর্গযুক্ত শব্দ –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অহেতুক
সমাধান
বাংলা ‘অ’ উপসর্গযোগে গঠিত কিছু শব্দ : অকাজ, অকেজো, অচেনা, অমিল, অজানা, অকাল, অদেখা।
১৮

‘আকাশে তোলা’ বাগবিধিটি দ্বারা বোঝায় –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অতিরিক্ত প্রশংসা করা
সমাধান
কতিপয় বাগধারা ও অর্থ : আঠারো ঘা (নানা ফ্যানসাদ বা ঝামেলা), আথিবিধি (ব্যস্ত হয়ে, তাড়াহুড়ো করে), আদালত করা (মামলা করা), আমহাঁড়ি (কাঁচা মাটির হাঁড়ি)।
১৯

কোন শব্দটি অশুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সৌজন্যতা
সমাধান
‘সৃজন + য = সৌজন্য’ শব্দটি প্রত্যয় সাধিত শব্দ। বিশেষ্যবাচক 'সৌজন্য' শব্দটির সাথে 'তা' যোগ করলে প্রত্যয়ঘটিত অশুদ্বি ঘটবে। সেজন্য ‘সৌজন্য’ শব্দটি শুদ্ধ, 'সৌজন্যতা' শব্দটি অশুদ্ধ।
২০

“একটা দিন থাকই না।” থাকই-এর ‘ই’ বোঝায় –

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনুরোধ
সমাধান
প্রোক্ত বাক্যটিতে অনুরোধ প্রকাশিত হয়েছে।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬ 60 মিনিট · ৯৬ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫ 60 মিনিট · ১০৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩ 60 মিনিট · ১০০ প্রশ্ন
সব পরীক্ষা