জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
বাণিজ্য
2007-08
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৮
মোট প্রশ্ন
৯৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
হেমন্তীর বাবা গৌরীশঙ্কর ছিলেন -
উত্তর
আমলা
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুর 'হেমন্তী' গল্পে যৌতুক প্রথার নির্মম বাস্তবতা তুলে ধরেছেন হেমন্তী নামক চরিত্রের বেদনাবিধুর পরিণতির মাধ্যমে। হেমন্তীর বাবার নাম গৌরীশঙ্কর, তিনি পশ্চিমের এক রাজার অধীনে কাজ করতেন। তিনি সেখানকার শিক্ষাবিভাগের অধ্যক্ষ।
২
'বিষহরি ২ দোহাই বুঝি-বা আর খাটে না'- 'বিলাসী' গল্পে এ উপলব্ধি কার?
উত্তর
ন্যাড়ার
সমাধান
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিলাসী' গল্পটি 'ন্যাড়া' নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত। গোখরো সাপের কামড়ে মৃত্যুরের মৃত্যুপ্রায় অবস্থার সময় ন্যাড়ার মনে হলো, 'বিষহরি র দোহাই বুঝি-বা আর খাটে না।'
৩
'একুশের গল্পে' প্ল্যাকার্ড কার হাতে ছিল?
উত্তর
তপুর
সমাধান
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা জহির রায়হানের ছোটগল্প 'একুশের গল্প'। এই গল্পে লেখক এঁকেছেন মেডিকেল কলেজে অধ্যয়নরত এক প্রাণবন্ত, উদ্যাম, হৃদয়বান সংহারটির ছবি যা শহিদ হয় ভাষা আন্দোলনে।
৪
'বঙ্গদেশে বালিকাদিগকে রীতিমত বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না।'-কার কথা?
উত্তর
বেগম রোকেয়ার
সমাধান
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন, "বঙ্গদেশে বালিকাদিগকে রীতিমত বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ কেহ উর্দু পড়িতে শিখে, কিন্তু কলম ধরিতে শিখে না।"
৫
'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে বোঝানো হয়েছে -
উত্তর
জীবনের সৃষ্টিকর্ম
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে শিল্পস্রষ্টা কবির সৃষ্টিংস্কারকে বোঝানো হয়েছে। 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক শ্রেণির কবিতা।
৬
চন্দ্র, মঙ্গল গ্রহ, স্বর্গ ইত্যাদির কথা আছে যে কবিতায় -
উত্তর
জীবন-বন্দনা
সমাধান
কাজী নজরুল ইসলাম 'জীবন-বন্দনা' কবিতায় মানবমুক্তির সংগ্রামে আহ্বান শক্তির কথা যেভাবে বলেছেন- "তবুও থামামে যৌবন-বেগ, জীবনের উল্লাসে চলেছে চন্দ্র-মঙ্গল-গ্রহে স্বর্গে অসীমাকাশে।"
৭
'পাজেরি' কবিতার সমাপ্তি ঘটছে –
উত্তর
আশাবাদে
সমাধান
'পাঞ্জেরী' কবিতায় ফররুখ আহমদ জাতীয় জীবনের অগ্রযাত্রার কাণ্ডারিকে প্রতীকী তাৎপর্যে উপস্থাপন করেছেন। এ কবিতায় পাঞ্জেরী জাতির কর্ণধারের প্রতীক। কবিতাটিতে সমুদ্রযাত্রার প্রতিকূল পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের আশা ব্যক্ত হয়েছে।
৮
'ডে ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান।' -চরণটি কোন কবিতার?
উত্তর
তাহারেেই পড়ে মনে
সমাধান
প্রশ্নোক্ত চরণটি 'তাহারেেই পড়ে মনে' কবিতার অন্তর্গত। এ কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছাপায়ত ঘটেছে।
৯
তুর্কি ভাষা থেকে গৃহীত বাংলা শব্দ –
উত্তর
চাকু
সমাধান
বাংলা ব্যাকরণ অনুযায়ী ‘চাকু’ তুর্কি শব্দ।
১০
'শীতার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ –
উত্তর
শীত + ঋত
সমাধান
অ-কার কিংবা আ-কারের পর 'ঋত'-শব্দ থাকলে (অ, আ + ঋত) উভয় মিলে 'আর' হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে 'আ' ও পরবর্তী বর্ণে রেফ (') হয়। যেমন : শীত + ঋত = শীতার্ত, ভয় + ঋত = ভয়ের্ত, ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত, পিপাসা + ঋত = পিপাসার্ত।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
60 মিনিট
· ১০৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা