জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
বাণিজ্য
2008-09
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
রুদ্র > রতন হওয়ার ধ্বনিসূত্র -
উত্তর
স্বরভক্তি
সমাধান
উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। যেমন : রুদ্র > রতন, ধর্ম > ধরম, মুক্তা > মুকুতা, মৃগ্য > মৃরোগ, গ্রাম > গেরাম।
১২
'যোগরূঢ়' শব্দের উদাহরণ -
উত্তর
জলদ
সমাধান
সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন : জলদ- জল দেয় যে; কিন্তু 'জলদ' বলতে কেবল 'মেঘ'-কে বোঝায়।
১৩
অব্যয়ীভাব সমাসবদ্ধ শব্দ -
উত্তর
আমূল
সমাধান
অব্যয়ীভাব সমাসের উদাহরণ : কণ্ঠ অবধি = আকণ্ঠ, জানু পর্যন্ত = আজানু, মৃত্যু পর্যন্ত = আমৃত্যু, মূল পর্যন্ত = আমূল, মরণ পর্যন্ত = আমরণ। উল্লেখ্য, অকালমৃত্যু = অকালে মৃত্যু (সপ্তমী তৎপুরুষ), অপয়া = নেই পয়া (শুভ চিহ্ন বা লক্ষণ) যার (বহুব্রীহি সমাস), আয়কর = আয়ের উপর কর (মধ্যপদলোপী কর্মধারয়)।
১৪
'নিরন্ন' শব্দের সন্ধিবিচ্ছেদ -
উত্তর
নিঃ + অন্ন
সমাধান
কয়েকটি বিসর্গ সন্ধি : নিঃ + অন্ন = নিরন্ন, নিঃখ + অক্ষর = নিরক্ষর, নিঃ + অপরাধ = নিরাধ, নিঃ + আশ্রয় = নিরাশ্রয়, নিঃ + উপায় = নিরুপায়।
১৫
ত্যয় নিষ্পন্ন শব্দ -
উত্তর
একুশে
সমাধান
শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, সেগুলোকে প্রত্যয় বলে। একুশ + এ = একুশে– প্রত্যয় সাধিত শব্দ।
১৬
ব্যাপ্তি অর্থে 'পরি' উপসর্গের প্রয়োগ -
উত্তর
পরিসর
সমাধান
বিভিন্ন অর্থে 'পরি' (তৎসম) উপসর্গের প্রয়োগ : বিশেষ রূপ অর্থে : পরিপূর্ণ, পরিবর্তন, পরিপক্ব। সমাপ্তি অর্থে : পরিশোধ, পরিশোধ, পরিসমাপ্তি। ব্যাপ্তি অর্থে : পরিসর, পরিবেশ, পরিমণ্ডল। বিরুদ্ধ অর্থে : পরিত্যাগ, পরিপচ্ছি, পরিহার।
১৭
'ব্যয়' শব্দের বিপরীতার্থক শব্দ -
উত্তর
সঞ্চয়
সঞ্চয়
সমাধান
বিপরীতার্থক শব্দ : বাস্তব - অলীক, বিপন্ন - নিরাপদ, ব্যয় - সঞ্চয়, ভয় - সাহস, ভোগ - ত্যাগ, ব্যর্থ - সার্থক, বিষন্ন - প্রসন্ন।
১৮
বানানদুষ্ট শব্দ -
উত্তর
লজ্জাঙ্কর
সমাধান
বানানশুদ্ধি : লজ্জাকর, মনোমোহন, মাহাত্ম্য, মনঃকষ্ট, মুখস্থ, শুশ্রূষা, সাত্ত্বিক, সূচিপত্র।
১৯
'ইচ্ছা'র সমার্থক শব্দ -
উত্তর
এষণা
সমাধান
'ইচ্ছা' শব্দের কয়েকটি সমার্থক শব্দ : কামনা, বাসনা, বাঞ্ছা, অভিপ্রায়, আকিঞ্চন, এষণা, স্পৃহা, প্রভৃতি।
২০
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত যে বিরামচিহ্ন ব্যবহৃত হয় -
উত্তর
কোলন
সমাধান
উদাহরণ, তালিকা, ব্যাখ্যা, বিশদ মন্তব্যের আগে কোলন (:) বসে। যেমন- কথায় বলে : অতি লোভে তাঁতি নষ্ট।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
60 মিনিট
· ১০৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা