T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2008-09
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

‘তপোভনে বিনীত বেশে প্রবেশ করাই কর্তব্য। 'শকুন্তলা' রচনায উক্তিটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সারথির
সমাধান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রাচীন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কুশলী শিল্পী মহকবি কালিদাসের “অভিজ্ঞান শকুন্তলম” নাটক অবলম্বনে তাঁর বিখ্যাত 'শকুন্তলা' উপাখ্যান রচনা করেন।
২

‘মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;'-এ চরণের 'বিফল তপে' বলতে প্রকৃত অর্থে বোঝানো হয়েছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিদেশি ভাষা চর্চায
সমাধান
প্রস্থোক্ত চরণটি মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতা থেকে নেওয়া হয়েছে। 'বিফল তপে' বলতে কবিতায কবি নিষ্ফল বা ব্যর্থ তপস্যায বিদেশি ভাষা নিয়ে মগ্ন হওয়াকে বুঝিয়েছেন।
৩

'কাঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না।'-কথাটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরীর
সমাধান
'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী বলেছেন, “বেদীতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাঠমঞ্চে না দাঁড়ালে বক্তৃতা কেউ শোনে না।”
৪

'ওরা কারা বুনো দল ঢোকে' এখানে 'বুনো দল' বলতে বোঝায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাকিস্তানি হানাদার বাহিনী
সমাধান
'বাংলাদেশ' কবিতায আলিম চক্রবর্ত্তী 'বুনো দল' বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকে বুঝিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 'বাংলাদেশ' কবিতাটি রচিত।
৫

'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'নজম্-উল-ওলামা'র অর্থ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জ্ঞানীদের মধ্যে সূর্য
সমাধান
রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর রচিত 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীজাগরণের পক্ষে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে ব্যবহৃত কয়েকটি শব্দের অর্থ : সমস-উল-ওলামা = জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ ওলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য। নজম্-উল-ওলামা = জ্ঞানীদের মধ্যে নক্ষত্র।
৬

'আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয, 'কবর' কবিতায় কার প্রসঙ্গে এ কথা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বুদ্ধের স্ত্রী
সমাধান
'কবর' জসীমউদ্দীনীর বিখ্যাত ও বহুল আলোচিত কবিতা। কবিতাটিতে প্রধান হয়ে উঠেছে এক গ্রামীণ বৃদ্ধের জীবনের গভীর বেদনাগাথা। স্ত্রীর মৃত্যুর প্রসঙ্গে বৃদ্ধ দাদু তার নাতিকে বলে, “আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয/ কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায।”
৭

দন্তমূলের শেষাংশ এবং জিহ্বার পাতার সহযোগে যে ধ্বনি উচ্চারিত হয় -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জ
সমাধান
দন্তমূলের শেষাংশ এবং জিহ্বার পাতার সহযোগে উচ্চারিত হয় চ, ছ, জ, ঝ।
৮

'পাঞ্জেরি' কবিতায় উল্লিখিত ক্রন্দন ধ্বনি হলো -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক্ষুধিতের আর্তনাদ
সমাধান
'পাঞ্জেরি' কবিতায় ক্ষুধিতের ক্রন্দনধ্বনি ও রোনাজারির কথা বলা হয়েছে।
৯

'আশেপাশে কোনো শব্দ নেই।' নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আশেপাশে শব্দ আছে।
সমাধান
যে বাক্যে কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ-সূচক অর্থ প্রকাশ পায়, তাকে অস্তিবাচক বাক্য বলে।
১০

'শালগম' শব্দটির মূল ভাষা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি
সমাধান
'শালগম' শব্দটি ফারসি ভাষা হতে বাংলা ভাষায় স্থান লাভ করেছে। 'শালগম' হলো পৃথিবীর প্রায় সব দেশে চাষ করা হয় এমন সোনালী হলুদ ফুল ও ছোটো বীজযুক্ত গোলাকার ফল বা তার চ্যাপটা গোলাকার কন্দবিশিষ্ট বর্ষজীবী বীরুশ্রেণির উদ্ভিদ।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬ 60 মিনিট · ৯৬ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫ 60 মিনিট · ১০৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩ 60 মিনিট · ১০০ প্রশ্ন
সব পরীক্ষা