T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2019
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

'উষ্ণীষ' শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ষ + ণ
সমাধান
'উষ্ণিষ' শব্দের যুক্তবর্ণটি গঠিত হয়েছে ষ + ণ বর্ণের সমন্বয়ে। আরও কয়েকটি যুক্তবর্ণ হলো- জ + ঞ = জ্ঞ, ক + ষ = ক্ষ, জ + য = য, ই + ন = ঞ্জ, হ + ণ = ণ।
১২

কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভিক্ষুককে ভিক্ষা দাও
সমাধান
যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন- ভিখারিকে ভিক্ষা দাও। এ বাক্যে 'ভিখারিকে' চতুর্থী বিভক্তি।
১৩

'প্রসারণ'-এর বিপরীত শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আকর্ষণ
সমাধান
বিপরীত শব্দ: প্রসারণ - আকুঞ্চন, সম্প্রসারণ - সংকোচন, আকর্ষণ - বিকর্ষণ।
১৪

কোনটি ফারসি শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চশমা
সমাধান

এখানে সঠিক উত্তর হলো চশমা।

খুব সহজে মনে রাখার জন্য মনে রাখবেন, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক বিদেশি শব্দের মতো 'চশমা' একটি খাঁটি ফারসি শব্দ। বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দগুলোর মধ্যে পোশাক-পরিচ্ছদ ও প্রাত্যহিক ব্যবহারের জিনিসপত্রের একটি বড় অংশ ফারসি ভাষা থেকে এসেছে, যার মধ্যে চশমা অন্যতম।

১৫

কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পিশাচ > পিচাশ
সমাধান
শব্দর মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন- পিশাচ > পিচাশ, লাফ > ফাল, রিকুসা > রিসুকা। বড় দাদা > বড়্দা ব্যঞ্জনচ্যুতি, কিছু > কিচ্ছু বর্ণদ্বিত্ব ও মুক্তা > মুকুতা মধ্য স্বরাগমের পরিবর্তন ঘটেছে।
১৬

'কৃতবিদ্যা' শব্দের ব্যাসবাক্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কৃত বিদ্যা যার
সমাধান
যে সমাসে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন- কৃত বিদ্যা যার = কৃতবিদ্যা, মহান আত্মা যার = মহাত্মা, ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি।
১৭

কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্মধারয়
সমাধান
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব, মহান যে নবি = মহানবি।
১৮

যারা বাইরে ঠাট বজায় রেখে চলে-এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লেফাফা দুরস্ত
সমাধান
'ব্যাঙের আঙ্গুলি' বাগধারার অর্থ- সামান্য সম্পদ। 'রাণভারি' বাগধারার অর্থ- গম্ভীর প্রকৃতির। 'ভিজে বেড়াল' বাগধারার অর্থ- কপটচারী।
১৯

যোগরূঢ় শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পঙ্কজ
সমাধান
সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন- পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলধি ইত্যাদি। বাঁশি ও তেল রূঢ় শব্দ এবং চিকামারা যৌগিক শব্দ।
২০

কোনটি সমার্থক শব্দ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পবন
সমাধান
পবন শব্দের সমার্থক শব্দ- বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি। পাবক, অনল ও বর্হি হলো আগুন শব্দের সমার্থক শব্দ।