১৬ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (30-08-2019)
2019
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
বাংলা ভাষায় ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
উত্তর
মুহম্মদ শহীদুল্লাহ
সমাধান
ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। এ ছাড়াও তাঁর রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ ইত্যাদি। তার রচিত শিশুতোষ গ্রন্থ- শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রূপকথা।
২
বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই?
উত্তর
হাইফেন
সমাধান
হাইফেন' বিরাম চিহ্নের বিরতিকাল নেই। তাই এ চিহ্নে থামার প্রয়োজন নেই। এ ছাড়া ইলোক বা লোপ চিহ্ন ও ব্রাকেট বা বন্ধনী চিহ্নেও থামার প্রয়োজন নেই। কিন্তু কোলন, সেমিকোলন ও ড্যাস চিহ্নে থামার প্রয়োজন হয়। কোলন ও ড্যাস চিহ্নে থামতে হয়- এক সেকেন্ড সময়। সেমিকোলন চিহ্নে থামতে হয়- ১ বলার দ্বিগুণ সময়।
৩
'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
সমাধান
যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা 'সংবাদ প্রভাকর'। তার সম্পাদিত আরও দুটি পত্রিকা 'সংবাদ রত্নাবলী' ও 'সংবাদ সাধুরঞ্জন'।
৪
'পানি' শব্দের প্রতিশব্দ কোনটি?
উত্তর
পয়ঃ
সমাধান
পানি শব্দের প্রতিশব্দ অপ ও পয়ঃ দুটিই সঠিক। পানি শব্দের আরও কয়েকটি প্রতিশব্দ- সলিল, বারি, নীর, অম্বু, উদক, অঙ্গ। বারিধি শব্দের সমার্থক- সাগর, জলধি, অর্ণব, পারাবার, পাথার, সিন্ধু, রত্নাকর। নলিনী শব্দের সমার্থক- পদ্ম, কমল, পঙ্কজ, উৎপল, অরবিন্দ, সরোবর, নালিন, কুমুদ।
৬
'ঘামাচি' বাগধারার অর্থ কী?
উত্তর
কদরহীন লোক
সমাধান
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ- বয়েজ্যধারী। ফেন্সি পার্টি বাগধারার অর্থ- কদরহীন লোক। বক্ত ধার্মিক বাগধারার অর্থ- ভণ্ড সাধু।
৭
'দর্শণীয়' শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
উত্তর
দৃশ + অনীয়
সমাধান
সংস্কৃত কৃৎ-প্রত্যয় 'অনীয়' যোগে গঠিত দর্শনীয় শব্দের প্রকৃতি-প্রত্যয় √দৃশ + অনীয়। এরূপ √ / + অনীয় = করণীয়, বিদ্ + অনীয় = রুক্ষণীয়।
৮
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
উত্তর
উভয়লিঙ্গ
সমাধান
লিঙ্গ শব্দটির অর্থ- চিহ্ন বা লক্ষণ। লিঙ্গ প্রধানত চার প্রকার। যথা- পুলিং, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ ও ক্লীবলিঙ্গ। যা দ্বারা স্ত্রী-পুরুষ উভয়জাতিকেই বোঝায়, তাই উভয়লিঙ্গ। যেমন- সাথী, পিতৃ, সন্তান, পাখি ইত্যাদি।
৯
'সাপের খোলস' এক কথায় প্রকাশ—
উত্তর
নির্মোক
সমাধান
এককথায় প্রকাশ: সাপের খোলস- নির্মোক; বাঘের চর্ম- কৃতি; হরিণের চর্ম- অজিন; হাতির শাবক- করভ।
১০
'রাজায় রাজায় লড়াই করচে'— এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
উত্তর
ব্যতিহার কর্তা
সমাধান
কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন- রাজায়-রাজায় লড়াই, উলুঘাগড়ার প্রাণান্ত। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
সম্পর্কিত পরীক্ষা
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্ন সমাধান (কলেজ -পর্যায়) ২০১৩
60 মিনিট
· ৪৮ প্রশ্ন
৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬
50 মিনিট
· ৭৮ প্রশ্ন
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) ২৩-০৮-২০১৩
60 মিনিট
· ৪১ প্রশ্ন
৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) প্রশ্ন সমাধান ৩১-০৮-২০১২
60 মিনিট
· ৪২ প্রশ্ন
৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা প্রশ্ন সমাধান ০১-০৯-২০১২
60 মিনিট
· ৪৪ প্রশ্ন
৭ম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়) ২০১১
60 মিনিট
· ৪৩ প্রশ্ন
সব পরীক্ষা