T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার সম্পর্কে লেখ।

উত্তর ও সমাধান
সঠিক উত্তর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত হবে বিশ্বমানের কেন্দ্রীয় গ্রন্থাগার। ধারণ-ক্ষমতা ও সুযোগ-সুবিধার দিক থেকে এটি হবে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সমগ্র এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম অত্যাধুনিক গ্রন্থাগার ভবন। রোমান সাম্রাজ্যের বিখ্যাত স্থাপত্য 'কলোসিয়াম'-এর বৃত্তাকার নকশা ও স্তম্ভের সুন্দর প্রতিফলন থাকছে ভবনটির নকশায়। প্রায় ১০১.৬৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ২.৫ লাখ বর্গফুট আয়তনের ছয়তলা এই ভবনে একই সাথে ৫-৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতে পারবেন। ১৯৮৫ সালে চালু হওয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান কেন্দ্রীয় গ্রন্থাগারটিতে মাত্র ৪৪টি আসন রয়েছে। এখানে দেশি-বিদেশি পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা জার্নাল, ক্যারিয়ার উন্নয়ন এবং সাহিত্য-সংস্কৃতিবিষয়ক প্রায় ৩ লাখ ভলিউম বইয়ের সমাহার রয়েছে।
এছাড়া অত্যাধুনিক প্রযুক্তিপ্রধান গ্রন্থাগারটিতে থাকবে ইলেকট্রনিক ওয়ার্কস্টেশন, অডিও-ভিডিও রেকর্ডিং স্টুডিও, অডিও-ভিজুয়াল কিওস্ক, ভার্চুয়াল রিয়েলিটি (VR) স্টুডিও এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS) অধ্যয়ন ও গবেষণার জন্য স্থানিক গ্রন্থাগার।
সঠিক উত্তর

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ফটোকার্ড
ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ফটোকার্ড শেয়ার করে বন্ধুদের কুইজে অংশ নিতে বলুন