৯২
রাস্তার লাইট পোস্টের আলো কোন জাতীয় দ্রব্য?
উত্তর
গণদ্রব্য
সমাধান
রাস্তার লাইট সকলের জন্য উন্মুক্ত।
৯৩
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা—
উত্তর
কমে
সমাধান
দাম বাড়লে চাহিদা কমে।
৯৪
‘খারাপ মুদ্রা ভাল মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে।’ তত্ত্বটির নাম-
উত্তর
গ্রেশামের বিধি
সমাধান
অর্থনীতিতে গ্রেশামের বিধি হলো একটি অর্থ ও মুদ্রাবিষয়ক নীতি। এই নীতি অনুসারে, খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে হটিয়ে দেয়।
৯৫
‘কোন ব্যক্তির উপর ফি ধার্য করা হলে তা অন্যের উপর চাপানো যায় না।’ উক্তিটি-
উত্তর
সত্য
সমাধান
ফি হলো কোনো সুনির্দিষ্ট সেবা বা সুবিধা পাওয়ার বিনিময়ে প্রদত্ত অর্থ। তাই এটি অন্যের উপর চাপানো যায় না।
৯৬
যে বিষয়ের উপর গবেষণার জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন?
উত্তর
দুর্ভিক্ষ ও দারিদ্র্য
সমাধান
দুর্ভিক্ষ, গণ দারিদ্র্য, জনকল্যাণ অর্থনীতি ও মানব উন্নয়ন তত্ত্ব সংশ্লিষ্ট গবেষণার জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান।
৯৭
ইপিজেড (EPZ) অর্থ-
উত্তর
এক্সপোর্ট প্রসেসিং জোন
সমাধান
ইপিজেড হচ্ছে রপ্তানিমুখী শিল্প স্থাপনের জন্য নির্ধারিত বিশেষ এলাকা।