৩১
অবশিষ্ট রাজস্বের উপাদান হলো- i. সম্পূরক শুল্ক ii. লভ্যাংশ ও মুনাফা iii. প্রশাসনিক ফি নিচের কোনটি সঠিক?
উত্তর
ii ও iii
৩২
উদ্দীপক অনুযায়ী, জনাব রহমানের আগামী বছর বেতন বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি- i. দামস্তর একই হারে বৃদ্ধি পায় ii. দামস্থর স্থির থাকে iii: দামস্থর কম হারে বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
উত্তর
ii ও iii
৩৩
২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ—
উত্তর
১৪.৪৬ বিলিয়ন ডলার
সমাধান
২০১৪-১৫ অর্থ বছরে প্রাপ্ত রেমিট্যান্স ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার (১০.৯১%)। রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশের অবস্থান ৭ম এবং বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত হতে। [পরিবর্তনশীল তথ্য]
৩৪
অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা—
উত্তর
ভূমি অক্ষের সাথে সমান্তরাল
সমাধান
দ্রব্যের দাম পরিবর্তন হওয়ার সাথে চাহিদার পরিবর্তনকে স্থিতিস্থাপকতা বলে। অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল।
৩৫
অর্থনীতির জনক কে?
উত্তর
অ্যাডাম স্মিথ
সমাধান
অ্যাডাম স্মিথ একজন স্কটিশ অর্থনীতিবিদ যিনি ১৭৭৬ সালে তার বিখ্যাত বই ওয়েলথ অব ন্যাশন অর্থব্যবস্থার ধারণা দেন। তাই তাকে অর্থনীতির জনক বলা হয়। অন্যদিকে, কার্ল মার্কস সমাজতন্ত্রের জনক।
৩৬
সম্পদের পরিমাণ বৃদ্ধির কারণে উৎপাদন সম্ভাবনা রেখার কি হয়?
উত্তর
উৎপাদন সম্ভাবনা রেখা ডানদিকে স্থানান্তর হয়
সমাধান
সম্পদের পরিমাণ বৃদ্ধি উৎপাদন বৃদ্ধির নির্দেশ করে যার ফলে উৎপাদন সম্ভাবনা রেখা ডানদিকে স্থানান্তর হয়।
৩৭
ব্যক্তির আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা রেখার কি হয়?
উত্তর
চাহিদা রেখা ডানদিকে স্থানান্তর হয়
সমাধান
ব্যক্তির আয় বৃদ্ধি পেলে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়, এবং চাহিদা বৃদ্ধি পায় ফলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়।
৩৮
চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হলে ভারসাম্য দাম—
উত্তর
বৃদ্ধি পায়
সমাধান
চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হলে চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু যোগান একই সাথে বৃদ্ধি না পাওয়ায় ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়।
৩৯
চাহিদার স্থিতিস্থাপকতা বলতে বুঝায়—
উত্তর
দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন
৪০
পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধির ফলে মূল দ্রব্যের চাহিদা—
উত্তর
হ্রাস পায়
সমাধান
কোনো দ্রব্যের চাহিদা তার পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করে। পরিপূরক দ্রব্যের দাম বেড়ে গেলে মূল দ্রব্যের চাহিদা কমে। যেমন: জ্বালানি তেলের দাম বেড়ে গেলে গাড়ির চাহিদা কমবে।