৭১
“অর্থনীতি সম্পদের বিজ্ঞান”— কে বলেছেন?
উত্তর
অ্যাডাম স্মিথ
সমাধান
অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ একে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন।
৭২
গত অর্থবছরে (২০২৩-২৪) বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ-
উত্তর
৭.৫ বিলিয়ন ডলার
সমাধান
২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ মোট ২০.৯১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স গ্রহণ করে।
৭৩
বাংলাদেশের জাতীয় উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
উত্তর
সেবাখাত
সমাধান
২০২৩-২৪ অর্থবছরে জাতীয় আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেবা খাত। জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪%।
৭৪
কোন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী?
উত্তর
গিফেন দ্রব্য
সমাধান
গিফেন দ্রব্য হলো সেই পণ্য যার দাম বাড়লে চাহিদা বাড়ে। এর চাহিদা রেখা সর্বদা ঊর্ধ্বগামী থাকে।
৭৫
কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য?
উত্তর
টি ও চিনি
সমাধান
টি ও চিনি এর মধ্যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য।
৭৬
কোন বাজারে দাম = প্রান্তিক ব্যয়?
উত্তর
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
সমাধান
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভোক্তার চাহিদা অনুযায়ী দাম নির্ধারণ হয় এবং ভোক্তা একটি প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করে পণ্য ক্রয় করতে পারে। তাই এ বাজারে পণ্যের দাম প্রান্তিক ব্যয়ের সমান হয়।
৭৭
প্রতি আর্থিক বছরে কোন দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো-
উত্তর
মোট দেশজ উৎপাদন
সমাধান
একটি দেশের সীমানার মধ্যে এক বছরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হলো GDP।
৭৮
সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?
উত্তর
কর রাজস্ব
সমাধান
সরকারি আয়ের প্রধান উৎস বিভিন্ন ধরনের কর।
৭৯
অর্থ সরবরাহ কে করে?
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক
সমাধান
দেশের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক।
৮০
জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক কে ছিলেন?
উত্তর
ম্যালথাস
সমাধান
ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস জনসংখ্যা তত্ত্ব প্রদান করেন।