২১
বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর
আল-মনসুর
সমাধান
আব্বাসীয় খলিফা আল-মনসুর বাগদাদ নগরীর প্রতিষ্ঠা করেন।
২৩
শাহনামা রচয়িতা কে?
উত্তর
ফেরদৌসি
সমাধান
মহাকবি ফেরদৌসি সুদীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে শাহনামা কাব্য রচনা করেন।
২৪
মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল?
উত্তর
জেরুজালেম
সমাধান
বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। এটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত।
২৫
‘কারবালা’ শব্দের অর্থ কী?
উত্তর
দুঃখিত
সমাধান
কারবালা আরবি শব্দ— ‘কারব + বালা’ শব্দের সংমিশ্রণ। কারব অর্থ দুঃখ এবং বালা অর্থ বিপদ বা দুঃখিত।
২৬
খরাজ কী?
উত্তর
ভূমিকর
সমাধান
ইসলামিক আইনে খরাজ হচ্ছে কোনো কৃষি জমির উপর আরোপিত ভূমি কর।
২৭
‘কুফাসুস সাফরা’-এর নির্মাতা কে?
উত্তর
আব্দুল মালিক
সমাধান
উমাইয়া খলিফা আব্দুল মালিক ‘কুফাসুস সাফরা’ নির্মাণ করেন।
২৮
ভারতে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর
বাবর
সমাধান
পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।
৩০
হিজরি সন প্রচলন করেন কে?
উত্তর
হযরত উমর (রা:)
সমাধান
হযরত উমর (রা:) হিজরি সন চালু করেন।