৭৩১৩
একটি গাড়ির চাকা ১ মিনিটে ৬০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
উত্তর
৩৬০ ডিগ্রি
৭৩১৪
দুটি সংখ্যার অনুপাত ৫:৮। সংখ্যা দুটির সাথে ২ যোগ করলে অনুপাত ২:৩ হয়। সংখ্যা দুটি কত?
উত্তর
১০ ও ১৬
৭৩১৬
যদি কোনে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ২০% বৃদ্ধি পায়, তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
উত্তর
44%
৭৩১৮
ক্রিকেট খেলায় নাঈম ও আকিবের মোট রান সংখ্যা ৫৮। নাঈমের রান আকিবের রান সংখ্যা দ্বিগুণের চেয়ে ৫ কম। ঐ খেলায় আকিবের রান সংখ্যা কত?
উত্তর
21
৭৩১৯
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ ও ক্ষতি হবে?
উত্তর
১২.৫ ক্ষতি
৭৩২০
একজন দৌড়বিদ ৪০০ মি. বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূর দৌড়াল?
উত্তর
৯.৬ কি.মি.