৫৩৬১
DNA দ্বিকুন্ডলীর একটি সূত্রের একাংশে নাইট্রোজেন বেসের ক্রম CTAGAT থাকলে তার ঠিক বিপরীতে অপর সূত্রটির নাইট্রোজেন বেস ক্রম হবে:
উত্তর
GATCTA
৫৩৬২
56টি ক্রোমোসোম বিশিষ্ট কোনো একটি জীবের মাতৃকোষের প্রথম মায়োটিক বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষ সমূহের প্রতিটিতে ক্রোমোসোমের সংখ্যা হবে -
উত্তর
28
৫৩৬৫
প্রাণিকোষের প্লাজমা মেমব্রেন , মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন , নিউকক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনের মধ্যে সাধারণত থাকে -
উত্তর
গ্লাইকোপ্রােটিন
৫৩৬৭
HIV সংক্রমিত রোগীর আক্রান্ত T - সেল এক ধরনের প্রোটিন তৈরি করে যা সুস্থ T - সেলের সাথে সংযুক্ত হয়ে সুস্থ T - সেলকে আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করে। প্রোটিনটি হলো -
উত্তর
ইন্টারফেরন
৫৩৬৮
একজন মহিলা তিনবার গর্ভবতী হলেন এবং তিনবারই তার ভ্রণ গর্ভপাত হলো। পরবর্তী সময়ে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে জানালেন যে তিনি একটি ভাইরাস দ্বারা আক্রান্ত। এটি কী ভাইরাস বলে তুমি মনে কর?
উত্তর
Rubella
৫৩৬৯
এক অণু গ্লুকোজকে দুই অণু অ্যাসিটাইল CoA - এ পরিণত করতে একটি ব্যাকটেরিয়াকে কয়টি এনজাইম ব্যবহার করতে হবে?
উত্তর
10