২৩
টুটুল যে পদ্ধতিতে উপাত্ত উপস্থাপন করেন তাকে কোন শ্রেণির পরিসংখ্যান বলে
উত্তর
বর্ণনামূলক পরিসংখ্যান
২৪
আবেগের মূল নিয়ন্ত্রক হল-
উত্তর
হাইপোথ্যালামাস
সমাধান
হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, দেহের তাপমাত্রা ও হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি লিম্বিক সিস্টেমের সঙ্গে যুক্ত থেকে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের মূল পরিচালক হিসেবে কাজ করে। অন্যান্য অংশগুলো আবেগ নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখে না। তাই সঠিক উত্তর A) হাইপোথ্যালামাস।
২৫
রাতকানা রোগের সাথে সংশ্লিষ্ট কোষ হল-
উত্তর
রড
সমাধান
রড কোষ চোখের রেটিনায় থাকা একটি ফটোসেন্সিটিভ কোষ, যা অল্প আলোতে দেখতে কাজ করে। রড কোষের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই মূলত রাতকানা রোগ হয়। রড কোষের কার্যক্ষমতা হ্রাস পায় ভিটামিন-এ ঘাটতির জন্য।
২৬
মানসিক রোগের লক্ষণ হল-
উত্তর
অলীক বিশ্বাস
সমাধান
অলীক বিশ্বাস হলো একটি ভ্রান্ত ধারণা যা বাস্তবতার সাথে মিল নেই, তবুও রোগী তা দৃঢ়ভাবে বিশ্বাস করে (যেমন : সবাই আমাকে মারতে চায়)। এটি সিজোফ্রেনিয়া, প্যারানয়া প্রভৃতি মানসিক রোগে সাধারণ।
২৭
বুদ্ধি পরিমাপের পুরোধা হলেন-
উত্তর
বিনে
সমাধান
আলফ্রেড বিনে ছিলেন একজন ফরাসি মনোবিজ্ঞানী যিনি প্রথম কার্যকর বুদ্ধি পরিমাপক স্কেল তৈরি করেন। ১৯০৫ সালে থিওডোর সিমোর সাথে মিলে তিনি বিনে সিমো বুদ্ধি স্কেল তৈরি করেন। তাই তাকে বুদ্ধি পরিমাপের জনক বা পুরোধা বলা হয়।
২৮
যে স্নায়ুতন্ত্র দেহের তাপমাত্রা বাড়ায়-
উত্তর
সমবেদী
সমাধান
সমবেদী স্নায়ুতন্ত্র হলো স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের একটি অংশ যা শরীরকে fight or flight অবস্থায় প্রস্তুত করে। এই প্রতিক্রিয়ার সময় শরীরের বিপাকক্রিয়া বৃদ্ধি পায় হৃদস্পন্দন বাড়ে এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়।
২৯
সংবেদন ও প্রতিক্রিয়া এ দুয়ের মধ্যবর্তী মানসিক প্রক্রিয়া হল-
উত্তর
প্রত্যক্ষণ
সমাধান
সংবেদন হলো বাহিরের পরিবেশ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য গ্রহণ, আর প্রতিক্রিয়া হলো সেই তথ্যের ভিত্তিতে কোনো কাজ করা। এই দুয়ের মধ্যবর্তী মানসিক প্রক্রিয়া হচ্ছে প্রত্যক্ষণ, যেখানে মস্তিষ্ক প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে অর্থ তৈরি করে।
৩০
স্বল্পস্থায়ী স্মৃতির স্থায়িত্ব কতক্ষণ?
উত্তর
৫–৯ সে.
সমাধান
স্বল্পস্থায়ী সাধারণত ৫ থেকে ৯ সেকেন্ড পর্যন্ত তথ্য ধরে রাখতে পারে। যদি না তা পুনরাবৃত্তি বা অনুশীলনের মাধ্যমে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত হয়। এই ৫–৯ সংখ্যাটি Miller’s law থেকে এসেছে, যেখানে বলা হয়, মানুষ একবারে গড়ে ৭ ± ২ আইটেম মনে রাখতে পারে স্বল্পস্থায়ী স্মৃতিতে।