৪১৩১
হাইড্রোজেন সালফেইডকে অ্যাকোয়াস ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে চালিত করলে তা জারিত হয়ে সালফিউরিক এসিড উৎপন্ন করে। সমতাকৃত বিক্রিয়াটিতে কত মোল ইলেকট্রন আদান-প্রদান হয়?
উত্তর
8
৪১৩২
একটি কপার পাত্রকে MgSO₄ দ্রবণে রাখা হয়েছে। (E°(Cu²⁺/Cu) = +0.34 V, E°(Mg²⁺/Mg) = –2.3 V)। নিম্নলিখিত বিবরণগুলির মধ্যে কোনটি সঠিক?
উত্তর
কোনো প্রতিক্রিয়া হবে না
৪১৩৩
একটি আয়নিক স্ফটিকের ক্যাটায়ন ও অ্যানায়নের আয়নিক ব্যাসার্ধ যথাক্রমে 98 এবং 175 পিকোমিটার। আয়নিক স্ফটিকটির গঠন কি হবে?
উত্তর
কিউবিক
৪১৩৪
যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3 হয় তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা, I এর মান কত হবে?
উত্তর
0,1,2
৪১৩৫
3.50g অনার্দ্র ও বিশুদ্ধ FeSO4 কে সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম K2Cr2O7 লাগবে?
উত্তর
1.1294g
৪১৩৬
একটি মোটর গাড়ির টায়ার 27°C তাপমাত্রা ও 2 বায়ুমন্ডলীর চাপে আছে। যদি টায়ারটি হঠাৎ ফেটে যায় তবে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।
উত্তর
-26.9°C
৪১৩৮
শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি সমান রোধকে একটি তড়িচ্চালক শক্তি উৎসের সাথে যুক্ত করলে মোট 10 watt ক্ষমতা ব্যয় হয়। রোধ তিনটিকে একই তড়িৎ উৎসের সাথে সমান্তরালে যুক্ত করলে কত ক্ষমতা ব্যয় হবে?
উত্তর
90 watt
৪১৩৯
একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অধার্য়ুকাল 30 মিনিট এবং তার পারম্ভিক ঘনমাত্রা 0.40 mol. dm-3 হলে বিক্রিয়াটির বেগ ধ্রুবক কত হবে?
উত্তর
1.38 × 10-3 mol-1 dm3.sec-1