৪১৫১
1 atm চাপে এবং একটি নিদির্ষ্ট তাপমাত্রায় কয়েকটি পাথরটুকরাসহ একটি গ্যাসের আয়তন 250 ml হয়। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে তিনগুণ করা হলে ঐ পাথর টুকরাসহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 120 ml হয়। পাথরটুকরাগুলির আয়তন কত?
উত্তর
55 ml
৪১৫২
নিম্নে প্রদত্ত তথ্য হতে C-C বন্ধন শক্তি গণনা কর। (i) 2C(s) + 3 H2 (g) → C2H6 (g) ∆Hf = -84.94 kJ (ii) 2C(s) → 2C (g) ∆Ca = 1430.10 kJ (iii) 3H2 (g) → 6H(g) ∆Ha = 1307.94 kJ (iv) C-H বন্ধন শক্তি = 414.022 kJ
উত্তর
344.95 kJ
৪১৫৩
স্থির চাপ ও 25 ° C তাপে বেনজয়িক এসিডের দহন তাপ -771.40 Kcal হলে, স্থির আয়তনে উহার দহন তাপ কত হবে?
উত্তর
-770.51 kcals
৪১৫৪
কক্ষ তাপমাত্রায় 1.0 মোল এসিটিক এসিড এবং 1.0 মোল ইথানলকে মিশ্রিত করা হলো। সাম্যবস্থায় 0.667 মোল এসিটিক এসিড ক্রিয়ায় অংশগ্রহণ করলে সাম্যাবস্থা ধ্রুবক (Kc) এর মান 4.00 পাওয়া যায়। একই তাপমাত্রায় 4.0 মোল এসিটিক এসিড এবং 2.0 মোল ইথানল মিশ্রিত করলে কত মোল এষ্টার উৎপন্ন হবে?
উত্তর
0.667
৪১৫৫
47°C তাপমাত্রায় নিম্নবর্ণিত অর্ধ-কোষের emf কত হবে? Fe→Fe3+ (0.25M)
উত্তর
0,0487 Volts
৪১৫৬
নিম্নের কোনটি বেনেডিক্ট দ্রবণ?
উত্তর
সোডিয়াম কার্বোনেট, কপার সালফেট এবং সোডিয়াম সাইট্রেট এর জলীয় দ্রবণ
৪১৫৭
0.376 gm অশোধিত আয়োডিনকে সম্পূর্ণরূপে বিক্রিয়া করাতে 17.1 cm3 0.05M Na2S2O3 দ্রবণ লাগে। অশোধিত আয়োডিনের বিশুদ্ধতা গণনা কর। [ I2 এর পারমাণবিক ভর=126.9]
উত্তর
28.86%
৪১৫৮
137°C তাপমাত্রায় কোন নির্দিষ্ট পরিমান গ্যাস হঠাৎ প্রসারিত 5 গুণ আয়তন লাভ করল। চুড়ান্ত তাপমাত্রা কত হবে? [γ=1.4]
উত্তর
-58°C
৪১৫৯
পানিপূর্ণ একটি পাত্র প্রতিঘণ্টায় 150 mg ওজন হারায়। প্রতি সেকেণ্ড পাত্রটি থেকে কতটি জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয়?
উত্তর
1.395×1018
৪১৬০
10% (w/w) NaOH এর জলীয় দ্রবণ NaOH এবং পানির মোল ভগ্নাংশ সমূহ যথাক্রমে কত হবে?
উত্তর
0.0476,0.9524