৪১৭১
একটি ড্রেন থেকে 1000 mL ময়লা পানি সংগ্রহ করে তার COD নির্ণয়ের জন্য DO পরিমাণ করতে গিয়ে দেখা গেল 50 mL নমুনা পানির জন্য 0.015 N Na2S2O3 দ্রবণের 10mL লেগেছে। ঐ নমুনা পানিতে H2SO4 ও K2Cr2O7 যোগ করার 3 ঘণ্টা পর পুনরায় DO নির্ণয় করতে গিয়ে দেখা গেল এর 50 mL পানির জন্য 0.15 N Na2S2O3 দ্রবণের 3.5 mL লেগেছে। ঐ নমুনা পানির COD গণনা কর।
উত্তর
15.6 ppm
৪১৭৩
যে পরিমান কার্বন ডাই অক্সাইড 20 g ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করে পাওয়া গেল তা সম্পূর্ণরুপে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বোনেটে পরিণত করা হলো। বিক্রিয়াতে কী পরিমাণ কস্টিক সোডা প্রয়োজন হয়?
উত্তর
16 g
৪১৭৫
700 K তাপমাত্রায় N2(g) + O2(g) ⇔ 2NO(g) বিক্রিয়ার সাম্যাঙ্ক Kc এর মান 0.0625। 700 K তাপমাত্রায় NO(g) ⇔ 1/2 N2(g) + 1/2 O2(g) বিক্রিয়ার Kc এর মান কত হবে?
উত্তর
0.25
৪১৭৬
X এবং Y দু'টি জলীয় দ্রবণের pOH এর মান যথাক্রমে 8 এবং 11। X এবং Y দ্রবণে H3O+ আয়নের গাঢ়ত্বের অনুপাত কত হবে?
উত্তর
1:1.0×103
৪১৭৯
ল্যাবরেটরিতে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক?
উত্তর
রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে
৪১৮০
নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে Q নির্ণয় কর। 90232Th→-α M →-βN→-B O→-α P→-αQ
উত্তর
86220Rn