৭২
পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো-
উত্তর
নির্দিষ্ট বাসস্থান
সমাধান
মানব সমাজের একটি স্থায়ী ও ক্ষুদ্রতম সংগঠন হলো পরিবার। পরিবারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বাসস্থান যা নির্দিষ্ট।
৭৩
শ্রেণি বৈষম্যের উৎস হয়—
উত্তর
পূঁজিতে ব্যক্তিগত মালিকানা উৎসের সাথে
সমাধান
শ্রেণি বৈষম্যের উৎস হয় পুঁজি ও সম্পদের ব্যক্তিগত মালিকানার মাধ্যমে।
৭৪
সম্প্রদায়ের মৌল ভিত্তি হয়—
উত্তর
উপরোক্ত সবগুলো
সমাধান
সম্প্রদায়ের মৌল ভিত্তি হলো এলাকা, সংহতিবোধ ও মানসিকতা।
৭৬
ভূমিদাস কোন ধরনের সমাজব্যবস্থার একটি সামাজিক শ্রেণি?
উত্তর
সামন্ত সমাজের
সমাধান
ভূমিদাস সামন্ত সমাজের একটি শ্রেণি।
৭৭
সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?
উত্তর
জনসংখ্যা বৃদ্ধি
সমাধান
জনসংখ্যা বৃদ্ধি সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান।
৭৮
ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর
কার্ল মার্কস
সমাধান
ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বের প্রবর্তক কার্ল মার্কস।
৭৯
বাংলাদেশের শহরাঞ্চলের পরিবারগুলো প্রধানত-
উত্তর
অণুপরিবার
সমাধান
অণু পরিবারকে একক পরিবারও বলা হয়।
৮০
“খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে” তত্ত্বটি কোন জনবিজ্ঞানীর?
উত্তর
ম্যালথাস
সমাধান
থমাস ম্যালথাস ‘Essay on the Principle of Population’ গ্রন্থে এ তত্ত্ব দেন।