৩৪৩২
গত ১৫ নভেম্বর অষ্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুরু হয়ছে জি টোয়েন্টি সম্মেলন। এটা মূলত বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর একটি জোট। ১৯ টি দেশের পাশাপাশি একটি আঞ্চলিক সংস্থাও এর সদস্য। সংস্থাটির নাম কী?
উত্তর
ইইউ
৩৪৩৪
ইন্টারনেটকে Interconnected Network বলার কারন কী? ১.এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত। ২. এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব। ৩. এর মাধ্যমে বিশ্বের যেকোন ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়।
উত্তর
১,২ ও ৩
৩৪৩৯
গত ১৫ জুলাই ২০১৪ ব্রাজিলের ফোটালেজা নগরে আই এম ও বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে দ্রুত উত্থানশীল ৫টি রাষ্ট্রের উদ্যোগে একটি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এই ৫টি দেশের অবদানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
উত্তর
এক পঞ্চমাংশ
৩৪৪০
বিশ্বের অনেক দেশে জনসংখ্যার চেয়ে মোবাইল গ্রাহক সংখ্যা বেশি আশা করা হচ্ছে আগামী বছরে বিশ্বে মোট জনসংখ্যা হবে ৭.৪ বিলিয়ন আর মোবাইল গ্রাহক সংখ্যা হবে ৭.৫ বিলিয়ন। ইতোমধ্যে পৃথিবীর অনেক দেশে গ্রাহকের হার প্রায় দ্বিগুণ। এক্ষেত্রে এগিয়ে আছে রাশিয়া। বর্তমানে রাশিয়ায় মোবাইল গ্রাহকের হার কত?
উত্তর
১৯০ শতাংশ