৩৮০১
বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অন্যতম। সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এর তত্ত্ববধানে মধ্যযুগে ধ্বংস প্রাপ্ত এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর
বিহারে
৩৮০২
গত ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুরু হয়েছে জি-টোয়েন্টি সম্মেলন। এটা মূলত বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর একটি জোট। এই সম্মেলনে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে একটি ফান্ড গঠন করা হয়। এই ফান্ডের নাম কী?
উত্তর
গ্রীন এনভাইরনমেট ফান্ড
৩৮০৩
গত ১১ নভেম্বর এপেক এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হলো। এপক ভুক্ত দেশ হচ্চে বিশ্বের অর্থনীতির গুরত্বপূর্ণ চালিকা শক্তি। এদেশগুলোর জিডিপির পরিমাণ বিশ্বের মোট জিডিপি’র কত শতাংশ?
উত্তর
৫৭ শতাংশ