২৩১
করোলার কোম্পানীর ৩২,৫০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত হল ৫:২। করোলার চলতি দায়ের পরিমান কত?
উত্তর
১৩,০০০ টাকা
২৩৩
মামুন ও মারুফ একটি অংশীদারী কারবারের দু’জন অংশীদার। উক্ত কারবারের নীট মুনাফা ৫৭,০০০ টাকা। চুক্তি অনুসারে মামুন ও মারুফের বেতন যথাক্রমে ১৫,০০০ টাকা ও ১২,০০০ টাকা। বাকী মুনাফা ৬০:৪০ অনুপাতে তাদের মধ্যে বন্টন করা হয় তবে মামুন ও মারুফ যথাক্রমে কত টাকা পাবে?
উত্তর
৩৩,০০০ ও ২৪,০০০
২৩৪
নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রিত পণ্যের ব্যয় টাকায় নির্ণয় করুন: বিক্রয় ১,০০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ ১১,০০০ টাকা, ক্রয় ৬৬,০০০ টাকা, অন্তঃমুখী পরিবহন ২,০০০ টাকা, ক্রয় বাট্টা ৪,০০০ টাকা।
উত্তর
৬৮,০০০ টাকা
২৩৭
যদি একটি নির্দিষ্ট সমন্বয় ডেবিট দিক দ্বারা সম্পত্তি (অ্যাসেট) হিসাবের বৃদ্ধি ঘটায়, তবে তার ক্রেডিট দিক দ্বারা কী হবে?
উত্তর
আয় হিসাব বাড়বে
২৩৮
কোন গ্রাহককে ধারে প্রদত্ত সেবা, হিসাব সমীকরণে নিম্নোক্ত প্রভাব ফেলতে
উত্তর
ফার্মের সম্পদ ও মালিকের স্থিতি বাড়বে
২৪০
যদি বিক্রয়ের পরিমান ১৬,৮০০ টাকা হয়, এবং ক্রয়মূল্যের উপর মুনাফার হার ১২% হয়, তবে বিক্রিত পন্যের ব্যয় হবে কত?
উত্তর
১৫,০০০ টাকা