দেমাক - অহংকার। শব্দটি এসেছে আরবি ‘দিমাগ' শব্দ থেকে।
পাইক - পিয়াদা-রাজকর্মচারী। যেমন: পদাতিক সৈন্য, পত্রবাহক, লাঠিয়াল ইত্যাদি।
আঁতুড়ঘর - শিশুর জন্ম হয় যে ঘরে।
ঠাকুর-পুরুত - ঠাকুর-পুরোহিত, যাঁরা পূজা পরিচালনা করেন।
আঁকুপাঁকু - ব্যাকুলতা প্রকাশ ।
রঙ্গ-ভঙ্গি - রং-ঢঙের ভঙ্গি।
নথ - নাকে পরার জন্য একধরনের অলংকার ।
পাঁশগাদা - ছাইয়ের স্তূপ ।
পুঁতিয়া - মাটি চাপা দিয়ে।
মল -পায়ের অলংকার বিশেষ।
পোড়াকপালি - দুর্ভাগা।
ঘুঁটেকুড়ানি - গোবরের তৈরি জ্বালানি সংগ্রহ করে যে।
নিত্যপূজা – প্রতিদিনের পূজা অনুষ্ঠান ।
তুরতুর – দ্রুত, তাড়াতাড়ি ।
টুলটুলে - সুন্দর প্রকাশক শব্দ ।
নোয়া রানি - চতুর্থ রানি ।
দুয়োরানি – স্বামীর সোহাগবঞ্চিত নারী। এখানে ষষ্ঠ রানি।
চৌদোলা - পালকি।
বেহারা - পালকিবাহক।
কাঁখ - কোমর।
জয়ডঙ্কা - জয়সূচক বাদ্যধ্বনি।