১
ঋণদানের ক্ষেত্রে ব্যাংক কোন নীতিরটির ওপর অধিক গুরুত্ব দেয়?
উত্তর
নিরাপত্তার নীতি
সমাধান
ঋণ প্রদান ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক সর্বদা অর্থের নিরাপত্তার কথা বিবেচনা করে গ্রাহকদের আমানত যেন ঝুঁকিমুক্তভাবে কাজে লাগানো যায়। তারল্য নীতি অনুযায়ী গ্রাহক চাহিদামাত্র অর্থ ফেরত প্রদানের জন্য পর্যাপ্ত অর্থ সংরক্ষণ করে এবং মুনাফানীতি অনুযায়ী নিরাপদ বিনিয়োগ ও ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে।
২
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
উত্তর
ঋণ নিয়ন্ত্রণ
সমাধান
ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। আমানত সংগ্রহ, বিল বাট্টাকরণ এবং ঋণ আমানত সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের কাজ।
৩
নিচের কোনটি বিদেশি ব্যাংক?
উত্তর
Citi Bank
সমাধান
Citi Bank আমেরিকার একটি বাণিজ্যিক ব্যাংক। City Bank এবং Standard Bank বাংলাদেশের স্থানীয় বাণিজ্যিক ব্যাংক।
৪
বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক-
উত্তর
সোনালী ব্যাংক
সমাধান
সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক অর্ডার - ১৯৭২ অনুসারে প্রতিষ্ঠিত হয়। সারা দেশে ব্যাংকটির মোট ১২৩০ টি শাখা রয়েছে।
৯
ক্ষতির নিকটতম কারণ নীতি কোন বিমার ক্ষেত্রে প্রযোজ্য হয় না?
উত্তর
জীবনবিমা
সমাধান
ক্ষতির নিকটতম কারণ নীতি বলতে বোঝায় বিমাপত্রে উল্লেখিত বিপদ বা তার কাছাকাছি কারণে ক্ষতি হলে বিমাদাবি করা যাবে। অন্যথায় নয়। জীবন বিমার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।