১৩
‘এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়’— ‘আঠারো বছর বয়স’ কবিতায় উদ্ধৃত পংক্তিটির পরের পংক্তি কোনটি?
উত্তর
এ বয়স জানে রক্তদানের পুণ্য।
১৪
‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ কবির এমন প্রত্যাশার কারণ—
উত্তর
নিষ্প্রাণ প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনা করা।
১৫
আঠারো বছর বয়স ভয়ংকর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা।’ এই যন্ত্রণা—
উত্তর
চারপাশের অন্যায়, অবিচার ও সামাজিক বৈষম্য গ্রহণ করতে না পারার যন্ত্রণা।
১৬
‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে ’— এই পংক্তিতে ‘আঠারো’ শব্দটির আলংকারিক অর্থ—
উত্তর
তারুণ্য