১১
মুন কোম্পানি লিঃ এর কর পূর্ব আয় ৭,০০,০০০ টাকা। কর ব্যয় ২,১০,০০০ টাকা এবং কর পরবর্তী আয় ৪,৯০,০০০ টাকা। কোম্পানির শেয়ার সংখ্যা ১,০০,০০০ হলে শেয়ার প্রতি আয় কত হবে?
সঠিক উত্তর
৪.৯ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: শেয়ার প্রতি আয় = কর পরবর্তী আয় / শেয়ার সংখ্যা = ৪,৯০,০০০ / ১,০০,০০০ = ৪.৯ টাকা।
১২
একটি কোম্পানির নিট লাভ ৭০,০০০ টাকা, প্রতিটি ১০ টাকা মূল্যের ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা এবং প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ সাধারণ শেয়ার রয়েছে। শেয়ার প্রতি আয় কত টাকা?
সঠিক উত্তর
৮ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: শেয়ার প্রতি আয় বলতে সাধারণ শেয়ার প্রতি আয় বুঝায়। সুতরাং সাধারণ শেয়ারের জন্য বন্টনযোগ্য নিট আয় = {(৭০,০০০ - (৫,০০,০০০ × ৬%))} টাকা = ৮০,০০০ টাকা। অতএব, সাধারণ শেয়ার প্রতি আয় = বন্টনযোগ্য নিট আয় / সাধারণ শেয়ার সংখ্যা = ৮০,০০০ / ১০,০০০ = ৮ টাকা।
১৩
রহিম 'এ' কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩,০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?
সঠিক উত্তর
১০০ টাকা
ব্যাখ্যা / উদাহরণ / সমাধান
সমাধান: প্রকৃত শেয়ারের মূল্য নির্ণয়: শেয়ার সংখ্যা = (৩,০০০ ÷ ৩০) = ১০০টি। ১০০ শেয়ারের প্রকৃত মূল্য = (১০০ × ১০) = ১,০০০ টাকা। ১০% হারে ১০০০ টাকার লভ্যাংশ = (১,০০০ × ১০%) = ১০০ টাকা।
১৪
আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কয়টি ও কী কী?
সঠিক উত্তর
আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল ৩টি। যথা: ১. উল্লম্ব বিশ্লেষণ (Vertical Analysis), ২. আনুভূমিক বিশ্লেষণ (Horizontal Analysis), ৩. অনুপাত বিশ্লেষণ (Ratio Analysis)।
১৬
কোন বিশ্লেষণকে Dynamic Analysis বা Trend Analysis হিসেবেও অভিহিত করা হয়?
সঠিক উত্তর
আনুভূমিক বিশ্লেষণ (Horizontal Analysis)
১৭
১৭৩৩ সালে সর্বপ্রথম সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা নির্দেশের জন্য বাজেট শব্দটি ব্যবহার করা হয়-
সঠিক উত্তর
ব্রিটেনে