৭৯১
দুটি বলের লব্ধির মান 40 N। বল দুটির ছোট বলের মান 30 N এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলের মান কত?
উত্তর
50 N
৭৯২
100 kg ভরের একটি পাথর 150 m উঁচু কোন স্থান হতে ছেরে দেয়া হলো। 5 s পরে ভূমি থেকে পাথরটির উচ্চতা কত হবে?
উত্তর
22.5 m
৭৯৩
30ms⁻¹ বেগে আগত 250g ভরের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1s সময়ের মধ্যে থামিয়ে দিল। খেলোয়াড় কর্তৃক বলটির ঊপর প্রযুক্ত গড় বল কত?
উত্তর
75N
৭৯৪
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে থেমে যায়। বুলেটের গতি যদি তিনগুন করা হয় তবে বুলেটটি কয়টি তক্তা ভেদ করতে পারবে?
উত্তর
৯টি
৭৯৬
কোন একটি হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুন হয়। বায়ুমন্ডলের চাপ এবং পানির ঘনত্ব যথাক্রমে 10⁵ Nm⁻² এবং 10³kgm⁻³ হলে হ্রদের গভীরতা কত? [g = 9.8 ms⁻² ]
উত্তর
51m
৭৯৭
একটি তাপ ইঞ্জিন স্ঠীম-বিন্দু ও 27⁰C তাপমাত্রার মধ্যে কার্যরত। ইঞ্জিনের সর্বাধিক দক্ষতা কত?
উত্তর
15.52%
৭৯৮
একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 15 V এবং প্রবাহমাত্রা 3 A। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 25 V হলে গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা নির্ণয় করুন।
উত্তর
1.8 A
৭৯৯
কাঁচের মধ্যে একটি আলোকরশ্মি কাঁচ-পানি বিভেদ তলের উপর আপতিত হল। আপতন কোণ 50˚ হলে প্রতিসরণ কোণ কত হবে? কাঁচ এবং পানি প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 এবং 1.33.
উত্তর
51.2˚