১৯২৩
একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎক্ষেত্র, দূরত্ব r এর সাথে কিভাবে পরিবর্তিত হয়?
উত্তর
r-3
১৯২৪
একটি দিক পরিবর্তী প্রবাহকে I = 50 sin 300πt সমীকরণে প্রকাশ করা হলো। ঐ প্রবাহের কম্পাংক কত হবে?
উত্তর
150 Hz
১৯২৫
ধরা যাক, C-60 তেজস্ক্রীয় পদার্থের অর্ধায়ু ৫ বৎসর। কত বৎসর পরে ঐ তেজস্ক্রীয় পদার্থের তেজস্ক্রীয়তা কমে প্রাথমিক অবস্থার ১/৩২ তে হ্রাস পাবে?
উত্তর
25 years
১৯২৬
একটি বিন্দু উৎস থেকে শব্দ তরঙ্গ বের হচ্ছে। কোন একটি বিন্দুতে শব্দের তীব্রতা উৎস থেকে দূরত্বের -
উত্তর
বর্গের ব্যস্তানুপাতিক
১৯২৭
একটি 13 N ওজনের ও একটি 12 N ওজনের দুইটি বস্তু একটি ভরবিহীন দড়ির দ্বারা ঘর্ষণ বিহীন কপিকলের উপর ঝুলন্ত। 13 N ওজনের বস্তুর নিম্নমুখী ত্বরণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণের যতগুণ তা হলো -
উত্তর
1/25
১৯২৮
সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড A, B, C দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রুপে সংযুক্ত। খণ্ড C,F↔ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড B এর উপর মোট বল হলো -
উত্তর
F↔/3
১৯২৯
একটি নলাকার তামার তারের রোধ R। আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত?
উত্তর
4 R
১৯৩০
9.8ms-1 বেগে একটি পাথর উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে?
উত্তর
2s