২৩১
ভূমির সঙ্গে θ কোণে আনত কোন তল হতে একটি বস্তু পড়তে থাকলে বস্তুর ত্বরণের মান কত?
উত্তর
g sin θ
২৩৩
A→=4i^ + 2aj^ + 2k^ এবং B→=2i^ + j^ + k^ ভেক্টর দুটি লম্বভাবে হলে, 'a' এর মান কত?
উত্তর
1
২৩৪
একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে 2×10-9 C, 4×10-9 C, 8×10-9 C চার্জ স্থাপন করা হল। এর চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে?
উত্তর
-14×10-9 C
২৩৫
একটি তারের উপাদানের ইয়ং এর গুণাংক 2×1011 Nm-2। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত?
উত্তর
5×1010 Nm-2
২৩৬
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 50 এবং ভোল্টেজ 200V। গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 100 হলে, ভোল্টেজ কত?
উত্তর
400 V
২৩৭
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 12 cm। দর্পণ হতে 4cm দূরে একটি বস্তু রাখা হল। প্রতিবিম্বের অবস্থান কত দূরে হবে?
উত্তর
6cm
২৩৮
100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5.0 ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির মূল্য 2.00 টাকা হলে, 30.0 দিনে কত খরচ পড়বে?
উত্তর
30.0 Tk
২৩৯
কোন স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.5m হলে, তরঙ্গ দৈর্ঘ্য কত?
উত্তর
2.0m
২৪০
একটি কোষের তড়িৎচালক বল 2.0 V এবং অভ্যন্তরীণ রোধ 0.5Ω। এর দু'প্রান্তে 1.5Ω , 2.0Ω এবং 4.0Ω তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হল। 2.0Ω রোধের প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য কত হবে?
উত্তর
0.5 V