২৪৪২
কোন মাধ্যমে 480 Hz ও 320 Hz কম্পাংকের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত?
উত্তর
1920 m/s
২৪৪৩
কোন অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক 200 kg·m²। উক্ত অক্ষের সাপেক্ষে বস্তুটির চক্রগতি ব্যাসার্ধ কত? (বস্তুর ওজন 19.6 N)
উত্তর
10 m
২৪৪৬
যখন বহিঃবর্তনীতে কোন তড়িৎ প্রবাহ থাকে না, তখন তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য V এবং ঐ কোষের তড়িতচালক শক্তি E এর কোন সম্পর্কটি সঠিক?
উত্তর
E = V
২৪৪৯
যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে কি বলে?
উত্তর
ডায়ানামো
২৪৫০
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/2. বিন্দুদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত?
উত্তর
π