২৭০১
একটি ট্রান্সফরমারের প্রাইমারী কুন্ডলীর ভোল্টেজ 10v এবং প্রবাহ 4A। সেকেন্ডারী কুন্ডলীর ভোল্টেজ 20V হলে প্রবাহ কত?
উত্তর
2 A
২৭০২
একটি চলন্ত মোটর গাড়ি একজন স্থির ব্যক্তিকে অতিক্রম করে গেলে ঐ গাড়ির হর্ণ এর কম্পাঙ্ক 272 Hz থেকে কমে 256 Hz হল। বাতাসে শব্দে বেগ 346.5m/s হলে গাড়ির বেগ কত?
উত্তর
21.66 m/s
২৭০৩
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=0.2 sin π (500t-x) মিটার। পর্যায়কাল কত?
উত্তর
0.004 sec
২৭০৪
দুটি কৃষ্ণবস্তু A এবং B এর একক ক্কেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নির্গত তাওশক্তির অনুপাত 81:1। A এর তাপমাত্রা 30,000K হলে B এর তাপমাত্রা কত?
উত্তর
10,000 K
২৭০৬
30 ͦC তাপমাত্রার কোন গ্যাসের উপর রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ দ্বিগুন করা হল। তাপমাত্রা বৃদ্ধি নির্নয় কর?
উত্তর
69.36 K
২৭০৭
প্রমান তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের অনুগুলোর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় কর। (প্রমান তাপমাত্রা ও চাপে ঐ গ্যাসের ঘনত্ব 1.4 kg/m3)
উত্তর
465.9 m/s
২৭০৮
একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুন। উক্ত গ্রহের পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চার গুণ। উক্ত গ্রহের মুক্তি বেগ পৃথিবীর তুলনায় কত?
উত্তর
√8 গুণ
২৭০৯
কোন সাইকেলের আরোহী 100 m ব্যসার্ধের বৃত্তাকার পথে 20 m/s বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাক্কতে হবে?
উত্তর
22.2 ͦ
২৭১০
একটি সরল দোলকের ববের ভর 100g এবং কার্যকর দৈর্ঘ্য 1 মিটার। উলম্ব রেখা থেকে ববটিকে 10cm দূরে টেনে ছেড়ে দিলে গতি পথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে ববের বেগ নির্নয় কর।
উত্তর
0.31 m/s