২৯১১
নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হল। যদি গ্যাসের প্রাথমিক তাপমাত্রা 10˚C হয় তবে চূড়ান্ত তাপমাত্রা কত?
উত্তর
26˚C
২৯১২
6.65m মিটার গভীর একটি পুকুর পানিতে ভর্তি। পানির প্রতিসরাংক 1.33 হলে পুকুরের তলদেশ কত উপরে দেখা যাবে?
উত্তর
5m
২৯১৩
যদি কোন আণবিক বোমার ফিশন প্রক্রিয়ায় 1kg ভর লোপ পায়, তবে নির্গত শক্তি হবে-
উত্তর
9×1016J
২৯১৪
কত উচ্চতা হতে এক টুকরা বরফ অভিকর্ষের টানে পড়লে যে তাপ উৎপন্ন হবে তাতে বরফের 10% গলে যাবে?
উত্তর
3.43km
২৯১৫
20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30rad/s হতে হ্রাস পেয়ে 10rad/s হয়। কৌণিক মন্দন কত?
উত্তর
3.183 rad/s
২৯১৬
একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য আদি পার্থক্যের অর্ধেক হয়ে গেলে, ধারকের সঞ্চিত শক্তি কি পরিমান হ্রাস পাবে?
উত্তর
75%
২৯১৭
একজন লোক 48m/s বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। বল কত সময় শূণ্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে?
উত্তর
9.8s; 117.55m
২৯১৮
125N/m বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে দৈর্ঘ্যে 0.04m প্রসারিত করতে কি পরিমাণ বল দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করতে হবে?
উত্তর
5N
২৯১৯
170m উঁচু দালানের ছাদ থেকে অনুভূমিকের সাথে 30° কোণ করে নিচের দিকে একটি বস্তু নিক্ষেপ করা হল। এর আদিবেগ 40m/s। দালানের পাদবিন্দু থেকে কত দূরে এটি ভূমিতে আঘাত করবে?
উত্তর
145.15m
২৯২০
আনুভূমিকের সাথে 30˚ কোণে আনত 10m দীর্ঘ একটি মই বেয়ে 10s সময়ে 10g ভরের বোঝাসহ 80g ভরের একজন লোক ছাদে উঠে। লোকটির ক্ষমতা:
উত্তর
441W