৩২৪১
একটি শব্দ তরঙ্গ উৎসের বিস্তার 0.25 cm এবং কম্পাংক 400 Hz। বাতাসে শব্দের বেগ 332 m/s এবং বায়ুর ঘনত্ব 1.293 kg/m³ হলে প্রতি সেকেন্ডে প্রতি বর্গমিটারে প্রবাহিত শক্তি কত?
উত্তর
8.5 kW/m²
৩২৪২
একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10-7 W/m2। শব্দের তীব্রতা দ্বিগুণ হলে তীব্রতা লেভেল কত হবে?
উত্তর
53.01dB
৩২৪৩
0.02m ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গােলাকার ফোঁটাকে একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হল। যদি প্রতি ফোঁটায় 1C চার্জ বিদ্যমান থাকে, তবে বড় ফোঁটার বিভব কত হবে?
উত্তর
7.19 x 1012 V
৩২৪৪
কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা রয়েছে। এর ভিতর দিয়ে 5890A∘ তরঙ্গ দৈর্ঘ্যের আলাে ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত?
উত্তর
36°5'
৩২৪৫
কোন ট্রানজিস্টর সাধারণ বেস সংযোগে সংযুক্ত? এর নিঃসারক প্রবাহ 0.88 mA এবং বেস প্রবাহ 0.065 mA। প্রবাহ বৃদ্ধি গুণক (α) কত?
উত্তর
0.93
৩২৪৬
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 x 108m/s বেগে ধাবমান = মহাকাশযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। তাঁর বর্তমান বয়স কত?
উত্তর
57.44 yrs
৩২৪৭
সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর সমীকরণ Y=10sin12t-π/6; এখানে Y এর একক মিটার, t এর একক sec এবং দশা ধ্রুবকের একক rad। বস্তুটির সর্বোচ্চ দ্রুতি কত?
উত্তর
120m/s
৩২৪৮
একটি অবতল দর্পনের ফোকাস দুরুত্ব 22cm দর্পন হতে কত দুরে বস্তু স্থাপন করলে চারগুন বির্বধিত প্রতিবিম্ব পাওয়া যাবে।
উত্তর
27.5 cm
৩২৪৯
কোন ধাতুর ক্ষেত্রে ফটোইলোট্রন নিঃসরন সুচন তরঙ্গ দৈর্ঘ্য 600nm. ধাতুটির কার্যপেক্ষ ইলেকট্রন ভোল্টে প্রকাশ করো।
উত্তর
2.07eV
৩২৫০
পারমানবিক বিক্রিয়া হতে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমান 5.8×108 MWh. রুপান্তরিত ভরের পরিমান কত।
উত্তর
23.2 kg