৩২৮১
10 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তুব বিম্বের আকার বস্তুর আকারের চারগুণ হবে?
উত্তর
12.0 cm
৩২৮২
একজন ছাত্র তার ত্রুটিপূর্ণ চোখে 20 cm অপেক্ষা অধিক দূরের বস্তু দেখতে পারে না। সংশোধিত লেন্সের ক্ষমতা কত হলে সে সহজে ও স্পষ্টভাবে দূরের বস্তুকে দেখতে সক্ষম হবে।
উত্তর
-5D
৩২৮৩
কোন সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার 3 cm এবং সর্বোচ্চ বেগ 6.24 cm s-1 হলে, কণাটির পর্যায়কাল কত?
উত্তর
3s
৩২৮৪
একটি কার্ণোইঞ্জিন পানির হিমাংক ও স্ফুটনাংকের মধ্যে কার্যরত আছে ইঞ্জিনটির দক্ষতা কত?
উত্তর
26.81%
৩২৮৫
ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 1.9 mm। এ চির থেকে 1 m দূরত্বে ডোরার ব্যবধান 0.31 mm পাওয়া গেল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের কর।
উত্তর
5890A°
৩২৮৮
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফলের মান 63 ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
উত্তর
30°
৩২৮৯
একটি সাবানের বুদবুদকে 1cm ব্যাস হতে ধীরে ধীরে আকৃতি বৃদ্ধি করে 10cm ব্যাসে পরিণত করা হল। কৃতকার্যের পরিমান নির্ণয় কর। (সাবান পানির পৃষ্ঠটান =25×10-3Nm-1)
উত্তর
1.555×10-3J
৩২৯০
চন্দ্রের ভর পৃথিবীর ভরের 0.013 গুণ, চন্দ্র ও পৃথিবীর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। পৃথিবীর কেন্দ্র বিন্দু থেকে চন্দ্র‑পৃথিবীর ভর‑কেন্দ্রের দূরত্ব কত? (পৃথিবীর ব্যাসার্ধ = 6.4×10^6 m)
উত্তর
4.93×10^6 m